BJP নেতার রহস্যমৃত্যু নিয়ে উত্তেজনা বাঁকুড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু (Death)। বুধবার  বাড়ির অদূরে শুভদীপ মিশ্র ওরফে দীপু নামের এক বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরেই  এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী ও মৃতের পরিবারের দাবী প্রতিবেশী এক বিবাহিতা মহিলার সাথে দীপুর ভালোবাসার সম্পর্ক ছিল।

মহিলার পরিবারের তরফে দীপুকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। সেই হুমকি দেওয়ার পরেই তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়।  দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে শুভদীপ মিশ্র ওরফে দীপু এলাকায় বিজেপি নেতা হিসাবে বেশ পরিচিত ছিলেন। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রার্থীও ছিলেন দীপু । দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন শুভদীপ ।

মঙ্গলবারই তিনি বাড়িতে ফিরেছিলেন। তাঁর বাড়ি ফেরার পরের দিনই উদ্ধার হল ঝুলন্ত দেহ।  এই ঘটনায় বিজেপি নেতার প্রেমিকা, তাঁর স্বামী, দেওর-সহ ৩ জনকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।  তবে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, বাড়ি এসে খুনের হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই ভয়েই গত এক সপ্তাহ বাড়ি ফেরেননি শুভদীপ। দলীয় যোগ অস্বীকার করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল (TMC)।ইতিমধ্যেই গোটা ঘটনাটি নিয়ে পুলিশ (Police)  তদন্ত শুরু করেছে। তবে, বিজেপি নেতার এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

 

 

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ