দিলীপ  ঘোষের গ্রামের বুথেই ধরাশায়ী বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে হেরেছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর তা নিয়ে যখন বঙ্গে তোলপাড় রাজ্য রাজনীতি সেইসময় উঠে এল চাঞ্চল্য তথ্য। দিলীপ ঘোষ শুধু বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রে নয় নিজের বুথেও তৃণমূলের কাছে  হেরেছেন । তবে কেন নিজের বুথও ধরে রাখতে পারলেন না এই দাপুটে বিজেপি নেতা তা নিয়ে উঠছে প্রশ্ন।

গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত নয়াগ্ৰাম বিধানসভা কেন্দ্রের অধীন কুলিয়ানা বুথের ভোটার ছিলেন দিলীপ ঘোষ। তবে বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তা পরিবর্তন করেছেন। কিন্তু চলতি নির্বাচনে দিলীপের পরিবারের সদস্যরা এই বুথেই ভোট দিয়েছে। মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর জানা যায় যে সেই বুথে বিজেপি পিছিয়ে রয়েছে তৃনমূল কংগ্রেসের থেকে। তৃনমূল কংগ্রেসের প্রার্থী ২৭২ টি ভোট পেলেও বিজেপি ২২৮ টি । আর তা নিয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপির অন্দরে চলছে আলোচনা।

উল্লেখ্য,  ২৪-এর লোকসভা নির্বাচনে শুভেন্দু সবচেয়ে বেশি পরিমাণে সমালোচিত হচ্ছেন মেদিনীপুরে দিলীপ ঘোষের বদলে  অগ্নিমিত্রা পালকে দাঁড় করানোর জন্য।  কারণ রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপকে তাঁর জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।  মেদিনীপুরের বদলে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপকে  প্রার্থী করেছিল গেরুয়া শিবির। পদ্মশিবিরের অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দুর জন্যই বাংলা থেকে  কার্যত বিজেপি পিছিয়ে পড়েছে। আর এরমাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য ।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর