এই মুহূর্তে

তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকে ফের মুখ পুড়ল বিজেপির

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। কিন্তু ওই সভায় গড়হাজির দলীয় সদস্য়রাই। ফলে অনাস্থা প্রস্তাবই বাতিল হয়ে গেল। স্বপদেই বহাল থাকলেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। ঘটনাটি মালদা জেলার চাঁচল-২ নং ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের। প্রধান ও উপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলে বিজেপি ও অন্যান্য বিরোধী দলের সদস্যরা। মঙ্গলবার মালতিপুর গ্রাম পঞ্চায়েতে তলবি সভা ডাকা হয়েছিল। কিন্তু ওই সভায় হাজির ছিলেন না বিজেপি সদস্যরাই।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২০ আসন বিশিষ্ট মালতিপুর গ্রাম পঞ্চায়েতের ১০ আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছিল তিন আসনে, কংগ্রেস পাঁচ ও সিপিআইএম দুই আসনে জয়ী হয়েছিল। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধান হিসেবে নির্বাচিত হন মহম্মদ হালিম ও উপপ্রধান হয় মৌসুমী খাতুন। সম্প্রতি ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। তাঁরা সঙ্গে নিয়েছিল কংগ্রেস ও তৃণমূলের দুই সদস্যকেও। কিন্তু আশ্চর্যজনকভাবে মঙ্গলবার বিজেপির সদস্য়রাই গড়হাজির থাকেন। সভায় আসেন নি কংগ্রেস ও তৃণমূলের সদস্য়রাও। ফলে প্রধান এবং উপপ্রধান স্বপদেই বহাল থাকলেন। মুখ পুড়ল বিজেপির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্টেথোস্কোপ হাতে ভোট প্রচার, রানাঘাটে নজির তৃণমূল প্রার্থীর

৬৭ লক্ষ বকেয়া! নোটিশ পেতেই মাথায় হাত ঝালদার ব্যক্তির, নেপথ্য কারণ কী?

বইবে লু ! দক্ষিণবঙ্গে বাড়বে ৭ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে থাকুক ছাতা ও সানগ্লাস

ভোটের মুখে শহরে আক্রান্ত কংগ্রেস নেতা, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর

নবদ্বীপে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, এলাকায় বিক্ষোভ ,অবরোধ কর্মী- সমর্থকদের

‘‌হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল?’‌, ঘুরিয়ে কবীরের পাশে দাঁড়ালেন সেলিম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ