Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বেশ্যা’ বলে বিঁধলেন নেতাকে, আবারও বেলাগাম বিজেপি বিধায়ক অসীম সরকার

যারা দলবদল করে বিজেপিতে গিয়েছেন, তাঁদেরকেও কি একই ভাষায় সম্বোধন করবেন অসীম সরকার? জোড়াফুল তাঁবুর প্রশ্ন এমনটাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) বিধায়ক (MLA) অসীম সরকার আবারও বেফাঁস মন্তব্য করলেন। যার জেরে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। গেরুয়া শিবিরের অন্দরেই শোনা যাচ্ছে ‘অসীম আছে সেই অসীমেই’। বিঁধতে ছাড়েনি তৃণমূল শিবিরও। সবুজ (TMC) শিবিরের কটাক্ষ, ‘বিজেপির রুচি বিজেপির ভাষাতেই প্রকাশ পায়’। তৃণমূল নেতাকে আক্রমণ করতে গিয়ে তাঁর মুখে শোনা গেল, বেশ্যা, শকুন। এমনকি তাঁর মুখে শোনা গেল, তৃণমূল নেতাকে দেখলে লঙ্কার গুঁড়ো ছেটানোর নিদান।

এদিন তাঁর নিশানা ছিল বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের দিক। তিনি বাগদার বিধায়ক (MLA)। তাঁকে নিশানা করেই এদিন একসভায় অসীমের গান, ‘উনি কোন দলে আছেন? এর চেয়ে বেশ্যারাও ভাল’। আরও বলেন, ‘ধান্দাবাজ, শকুন’। এখানেই থেমে ছিলেন না অসীম। তাঁর নিদান, সকলে বাড়িতে ৫ কেজি করে লঙ্কার গুঁড়ো রাখুন। ওঁকে দেখলেই গায়ে ছিটিয়ে দিন। আর তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জোর বিতর্ক। জোড়াফুল শিবিরের পক্ষ থেকে কটাক্ষ, বিজেপি রাজনৈতিক সৌজন্য জানে না।

প্রসঙ্গত, বিশ্বজিৎ দলবদল করে এখন তৃণমূলে। যদি এজন্যই তাঁকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়, তাহলে যারা দলবদল করে বিজেপিতে গিয়েছেন, তাঁদেরকেও কি একই ভাষায় সম্বোধন করবেন অসীম? জোড়াফুল তাঁবুর প্রশ্ন এমনটাই। সবুজ শিবিরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বারাঙ্গনাদের অপমান করেছেন বিজেপি বিধায়ক। বারাঙ্গনারাও মানুষ। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ভাবে আক্রমণ করতে গেলে কেন কুরুচিকর ভাষা প্রয়োগ করা হবে, তা নিয়েও।

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত