‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে এটা নতুন নয়, বহু বছর ধরেই খাবারে অনিয়ম করা হচ্ছে। সকল সরকারি আধিকারিকদের ঘুষ খাইয়ে হোটেল-রেস্তরাঁগুলি রমরমা ব্যবসা করেছে এতদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ৪০ টি খাবারের দোকান এবং ৯১৯ হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই নিয়ে প্রথম মুখ খুললেন দিলীপ ঘোষ। কী জানালেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে রাজ্যজুড়ে চলছে খাদ্য দফতরের অভিযান। সঠিক খাদ্য বিধি মেনে রাজ্যের ছোট-বড় হোটেল-রেস্তরাঁগুলি খাবার বানাচ্ছে কিনা তা দেখতে আচমকাই সেগুলিতে হানা দিচ্ছেন খাদ্য দপফতরের আধিকারিকরা। তাতেই একের পর এক বিস্ফোরক তথ্য হাতে মিলছে তাঁদের। কোথাও পচা মাংসের খাবার বিক্রি হচ্ছে তো কোথাও রেস্তরাঁর রান্নাঘরের ফ্রিজেই স্টোর করে রাখা রয়েছে বহুদিনের মাংস। যার ফলে ফাঙ্গাস, ছত্রাক পড়ে যাওয়া মাংস ফেলে দেওয়া হচ্ছে। কোথাও আবার নামি দোকানের বিরিয়ানিতে হোলির রঙ মেশাতে দেখা যাচ্ছে, আবার কোথাও বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট, পাউরুটি। সব মিলিয়ে রাজ্যজুড়ে রমরমাভাবে বিষাক্ত খাবার-দাবারের ব্যবসা চলছে। তা দেখেই এখনও পর্যন্ত প্রায় ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে। অভিযোগ, অল্প পয়সায় মাংস কিনে গ্রাহকদের অখাদ্য-কুখাদ্য খাওয়াচ্ছে হোটেল কর্তৃপক্ষ। এদিকে সামনেই পুজো। যার ফলে পুজোর সময় বাইরে খাওয়ার পরিকল্পনা ভুলতে হবে বাঙালিদের। পাশাপাশি পুজোর সময় খাবারের দোকানগুলির ব্যবসাও লাটে উঠল। পাশাপাশি তারাপীঠ ও কলকাতার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে অনেকের মৃত্যুর পর ৯১৯ হোটেল গেস্ট হাউসের লাইসেন্স সাসপেন্ড করেছে দমকল কর্তৃপক্ষ। এবার লাইসেন্স বাতিল নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

তাঁর কোথায়, ‘পশ্চিমবঙ্গে এটা নতুন নয়, বহু বছর ধরেই খাবারে অনিয়ম করা হচ্ছে। সকল সরকারি আধিকারিকদের ঘুষ খাইয়ে হোটেল-রেস্তরাঁগুলি রমরমা ব্যবসা করেছে এতদিন। কিন্তু এখন আর এটা হবে না। নতুন সরকার এসেছে, ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হচ্ছে। এটাও হবে। তবে সাধারণ মানুষের কাছে আমার আবেদন, এবার আপনারাও প্রতিবাদ করুন। অভিযোগ বারবার এসেছে। কোনদিন সমাধানের চেষ্টা হয়নি। যত রকমের বেআইনি কাজ হোটেল রেস্তরাঁতে হয়। বেআইনিভাবে  খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা কম গুরুত্ব দিই। তাই আমাদের স্বাস্থ্য খারাপ। আবার ভাল চিকিৎসা পাবেন তারও উপায় নেই। কারণ আগের সরকার স্বাস্থ্য পরিষেবা বলেও কিছু রাখেনি।’

এরপর ৯১৯ হোটেলের লাইসেন্স বাতিল নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘পুজোয় প্রচুর মানুষ কলকাতায় আসেন, পুজো দেখতে। এত হোটেল গেস্ট হাউসের লাইসেন্স ক্যানসেল হলে তারা কলকাতায় এসে থাকবেন কোথায়? তাই আমার পরামর্শ, এখনও সময় আছে। আপনারা সব পরিকাঠামো ঠিকঠাক করে নিন। সরকারের কাছে লাইসেন্স রিনিউ করার আবেদন জানান। নাহলে পুজোয় এর প্রভাব পড়বে। যারা হোটেল চালাচ্ছেন তাঁদের সতর্ক থাকতে হবে। গত ১০ বছরে যে যেমন খুশি পেরেছে হোটেল করে নিয়েছে। হোটেলের দরজা নেই। আমি মন্দারমণি গিয়ে দেখেছি সমুদ্রের ওপর হোটেল হয়ে গিয়েছে। এইভাবে তো চলতে পারে না। প্রকৃতির ক্ষতি করে হোটেল করলে তো এখানেও নেপাল বা সিকিমের মতো অবস্থা হবে।’

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?