বিষ্ণুপ্রসাদ–অনন্ত মহারাজের পর আর কে কে? বঙ্গ বিজেপিতে থরহরিকম্প

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলে ভাঙন শুরু হয়ে গিয়েছে। তবে তাতে সব থেকে বেশি ধাক্কা খাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি। এমনকী এই দলবদলের পথে আরও অনেকে আছে বলে জানা গিয়েছে। দু’‌দিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আজ, শনিবার ভাষা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আলোকিত করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজ। আর তাতেই বঙ্গ রাজনীতির ‘রয়্যাল’ সমীকরণে বড় বদলের ইঙ্গিত মিলে গেল বলে মনে করা হচ্ছে।

এদিকে ভাষা শহিদ দিবসে দেশপ্রিয় পার্কের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুধু হাজিরই থাকলেন না বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, বরং মুখ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করলেন রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’‌। আর তারপরই বিজেপি সাংসদ বলেন, ‘‌বিজেপি কোচবিহার এবং রাজবংসীদের জন্য কিছুই করেনি। আজকে যে সম্মান জানানো হল তার জন্য দিদিকে ধন্যবাদ জানাই।’ ওই‌ মঞ্চে রাজবংশীর সম্প্রদায়ের অগ্রদূত চিলা রায়ের রচিত কবিতা পাঠ করে নিজের জাত্যাভিমান উসকে দিলেন অনন্ত মহারাজ। এসআইআর নিয়ে আগেই সুর সপ্তমে তুলেছিলেন অনন্ত মহারাজ। তখন তড়িঘড়ি তাঁর বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

অন্যদিকে বিস্তর চেষ্টা করলেও যে ড্যামেজ কন্ট্রোল করা যায়নি সেটা আজকে মুখ্যমন্ত্রীর পাশে বসে পুরষ্কার নিয়ে বুঝিয়ে দিয়েছেন অনন্ত মহারাজ। সুতরাং অনন্ত মহারাজের ফুলবদল এখন সময়ের অপেক্ষা। বিধানসভা নির্বাচনের আগেই হবে রাজ্যসভার নির্বাচন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি অনন্ত মহারাজ?‌ উঠছে প্রশ্ন। তবে অনন্ত মহারাজের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক, সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য তাঁর কাজকর্ম ও অবদানকে সম্মান জানাতেই রাজ্য সরকার তাঁকে বঙ্গবিভূষণ দিল। মুখ্যমন্ত্রী তাঁকে উত্তরীয় পরিয়ে হাতে বঙ্গবিভূষণ পদক তুলে দেন।

এছাড়া বিষ্ণুপ্রসাদ শর্মা, অনন্ত মহারাজ ও এরপর যে তালিকা তৈরি হয়েছে দলবদলের সেটা দীর্ঘ। সেটা সামলাতে পারবে তো বিজেপি?‌ উঠছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে পড়ে বিজেপি নেতারা বিষয়টিকে হালকা করতে চাইলেন। তাই তো সুকান্ত মজুমদার বলেন, ‘‌রাজ‍্য সরকার বঙ্গবিভূষণ দিয়েছে, উনি নিয়েছেন।’‌ আর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য একই পথে হেঁটে বললেন, ‘‌ভালই তো।’’ তার পরেই তিনি বলেন, ‘রাজ্যসভায় উনি আমার সহকর্মী। পেয়েছেন, ভালই তো। আমার ভীষণ ভাল লাগছে। আমার সহকর্মী যে সম্মানই পান আমার ভাল লাগে।’‌ কিন্তু অনন্ত মহারাজ কী প্রতিক্রিয়া দিলেন?‌ অনন্ত মহারাজের কথায়, ‘‌দিনের পর দিন তাঁরা স্রেফ বঞ্চনা, লাঞ্ছনার শিকার হয়েছেন। উত্তরবঙ্গে জন্য কোনও কাজ হয়নি। বিশেষ করে কোচ, রাজবংশী জনজাতির জন্য কাজ হয়নি।’‌

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, টাকা না পেতেই অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

মেয়ে রাহার জন্মদিনেই ‘রাম’ হয়ে পর্দায় আসছেন রণবীর, প্রকাশ্যে ‘রামায়ণ’ মুক্তির দিনক্ষণ

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২