পুরভোটে অশান্তি হলে ‘বাঁশ’-এর ব্যবহার হবে! হুঁশিয়ারি দিলীপের

দিলীপের এই উস্কানিমূলক মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে। দিলীপকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিধায়ক অজিত মাইতি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোটগ্রহণ। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ও অশান্তি এড়িয়েই ভোটগ্রহণ করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু অশান্তির একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক মহল। যা সামলাতে প্রস্তুত রাজ্য পুলিশ। কিন্তু আসন্ন পুরসভা নির্বাচনে আগাম অশান্তির আভাস দিয়ে রাখলেন বিজেপি(BJP) সাংসদ দিলীপ ঘোষ(Dilip ghosh)। বুধবার পুরভোটের প্রচারে গিয়ে দিলীপ ঘোষ(Dilip ghosh) ফের বিতর্কিত মন্তব্য করেছেন।

এদিন দিলীপ ঘোষ(Dilip ghosh) বলেছেন, ‘আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। কাঁচা বাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা। দরকার হলে সেটা ব্যবহার করব আমরা।’ পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই পুরসভার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে গিয়েছিলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি(Dilip ghosh)। সেখানেই গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন দিলীপ(Dilip ghosh)। এদিন তিনি আরও জানিয়েছেন, ‘ঘাটাল বিধানসভা ও লোকসভায় বিজেপি(BJP) এগিয়ে রয়েছে। তৃণমূল জানে যে এখানে বিজেপিই(BJP) জিতবে। তাই পোস্টার, ব্যানার ছিঁড়ে আটকানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে। বাহিনী থাকলে অনেক সাধারণ ভোটার সাহস পায় ভোট দিতে। কারণ পুলিশের উপর কারও ভরসা নেই।’

দিলীপের এই উস্কানিমূলক মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে। দিলীপকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিধায়ক অজিত মাইতি। কটাক্ষের সুরে তিনি বলেছেন, ‘দিলীপ ঘোষ ভোটে অশান্তি পাকানোর মতলব আঁটছেন। পুরভোটে গেরুয়া শিবির নিশ্চিহ্ন হবে বলে গোলমাল পাকানোর চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। তৃণমূল চায় শান্তিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। কিন্তু বিজেপি চাইছে ভয় দেখিয়ে মানুষকে ভোটদানে বিরত রাখতে।’

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী