বিজেপি সমর্থকের বাড়িতে আগুন, ভোটমুখে উত্তপ্ত বসিরহাট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখে বিজেপি সমর্থকের বাড়িতে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের একান্ন নম্বর বুথের চারনগর পূর্বপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

জানা গিয়েছে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের একান্ন নম্বর বুথের চারনগর পূর্বপাড়া এলাকার বিজেপি সমর্থক অসিত মণ্ডল, গোপীনাথ কর্মকার ও রাজু দাসের বাড়িতে গভীর রাতে ঢুকে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক সিদ্ধান্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা।

বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে, ঘটনার বিবরণ জানিয়ে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে বিজেপি সূত্রে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সম্প্রতি, বালির রাধানাথ ব্যানার্জি লেনে একটি টালির বাড়িতে হঠাৎই বিধ্বংসী আগুন লেগে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আশেপাশে ঘর থেকে লোকজন বেরিয়ে আসতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। স্থানীয়দের সাহায্যে চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যান তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র, বিজেপির সঞ্জয় সিং এবং সিপিএম প্রার্থী শংকর মৈত্র। তাঁরা সকলেই আগুন নেভানোর কাজে হাত লাগান।তবে  কীভাবে ওই টালির বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল।

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের