তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তোলাবাজির প্রতিবাদ করায় মর্মান্তিক পরিণতি বিজেপি কর্মীর। বাড়িতে ঢুকে ওই কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত বিষ্ণুপুরের নাগালকাটা গ্রামে। অভিযোগ, দিন কয়েক আগে স্থানীয় বাজারে তোলা চাওয়ার প্রতিবাদ করেছিলেন দিবাকর সামন্ত নামক ওই বিজেপি কর্মী। সেই আক্রোশেই গতকাল রাতে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়।

তখন দিবাকর কাজ থেকে ফিরে স্নান করতে যাচ্ছিলেন। তখনই ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে চড়াও হয় তাঁরা। দিবাকরকে সামনে দেখে তাঁকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। প্রথমে মারধর করে, তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন দিবাকর। তাঁর হাত ও মেরুদণ্ডে চোট লেগেছে। চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালায়। রক্তাক্ত অবস্থায় দিবাকরকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে পরে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, হামলাকারীর দলের মধ্যে পাড়ার কিছু ছেলে রয়েছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। 

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার