আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিজেপি কর্মীর নাম সৌরভ ভট্টাচার্য। রবিবার সকালে মগরা থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতকে রবিবার আদালতে তোলা হলে আগামী ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সৌরভ ভট্টাচার্য হুগলি জেলার ত্রিবেণীর বাসিন্দা। সম্প্রতি নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে অবস্থান করেন প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। পুলিশ চাকরিপ্রার্থীদের সেই অবস্থান তুলে দেওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধযম ফেসবুকে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে পোস্ট লিখেছিলেন, সেই পোস্টের প্রেক্ষিতে কমেন্টে সৌরভ ভট্টাচার্য নামের ওই ব্যক্তি কুরুচিকর ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বলে অভিযোগ। এরপর বিষয়টি নজরে আসে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। তারাই বিষয়টি নিয়ে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ ত্রিবেনী থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রবিবার। গ্রেফতার হওয়া ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে অভিযুক্তের ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

অন্যদিকে দলের কর্মীর এই গ্রেফতারির ঘটনার বিরুইদ্ধে সরব হয়েছে বিজেপি। এই গ্রেফতারির প্রতিবাদ জানিয়েছে হুগলি জেলার বিজেপি নেতৃত্ব। অভিযুক্তকে সমর্থন করায় গেরুয়া শিবিরের নেতাদের একহাত নিয়েছেন তৃণমূল নেতৃত্বও। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে রোদ্দুর রায়কে গ্রেফতার করেছিল পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ