নন্দীগ্রামে কৃষি আধিকারিককে কিল চড় ঘুঁষি! কাঠগড়ায় বিজেপি

কৃষি দফতরের কর্মী থেকে আধিকারিক সকলের দাবি, বিজেপির কর্মীরা এদিন বিনা প্ররোচনায় প্রাণে মারার লক্ষ্য নিয়েই হামলা চালিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, গোটা ঘটনাটি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাথ পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে কৃষি দফতরের কার্যালয়ে ঢুকে এক সরকারি আধিকারিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই কৃষি আধিকারিককে লাথি, কিল, চড়, ঘুষি মারা হয় যথেচ্ছ ভাবে। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের হরিপুরে কৃষি দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দিতে গিয়েছিলেন বিজেপির কর্মীরা। সেই ডেপুটেশনের নাম করে বিজেপির কর্মীরা কৃষি দফতরের ওই আধিকারিককে হেনস্থা ও মারধর করেন। স্মারকলিপি জমা দেওয়ার নাম করে সরকারি আধিকারিককে এভাবে মারধরের ঘটনা এর আগে বাংলার বুকে কখনও দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে ঘিরে জেলার রাজনীতিতে ছিঃ ছিঃ তো পড়েই গিয়েছে, রাজ্যজুড়েও তমুল সমালোচনার মুখে পড়েছে বিজেপি।

শুক্রবার নন্দীগ্রামের হরিপুর অঞ্চলে কিষান মাণ্ডিতে দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিতে আসেন বিজেপি কর্মীরা। কৃষি দফতরের বাইরে যখন মিছিল এসে পৌঁছয়, সে সময় বিশেষ কাজে বাইরে যাচ্ছিলেন বরুণ মণ্ডল নামে এক আধিকারিক। ঠিক তখনই বিনা প্ররোচনায় বিজেপির কর্মীরা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন ও তাঁকে যথেচ্ছ ভাবে কিল চড় ঘুঁষি মারতে থাকে জন ১০-১২ বিজেপি কর্মী। লাথিও মারা হয় তাঁকে। এমনকী জামা ধরে টেনে হিঁচড়ে তাঁকে নিয়ে আসা হয় রাস্তায়। সেখানে তাঁকে ফেলে পেটানো হয়। এর জেরে নন্দীগ্রামের কৃষি দফতরের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

বিজেপি কর্মীদের অভিযোগ, কৃষি দফতর সরকারি সুবিধা শুধু তৃণমূল কংগ্রেসের লোকজনকে পাইয়ে দেওয়া হচ্ছিল। তারই প্রতিবাদ করা হয়েছে। স্মারকলিপি জমা দিতে গিয়ে কথা কাটাকাটি হয়েছে। তা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। যদিও কৃষি দফতরের কর্মী থেকে আধিকারিক সকলের দাবি, বিজেপির কর্মীরা বিনা প্ররোচনায় প্রাণে মারার লক্ষ্য নিয়েই হামলা চালিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, গোটা ঘটনাটি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাথ পাল।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি