‘বিজেপি SC সম্প্রদায়কে নিয়ে নোংরা খেলা খেলছে’, তোপ যুব নেতার

বিজেপির SC Morcha’র রাজ্য কমিটির সদস্য এবং বর্ধমান সাংগঠনিক জেলার SC Morcha’র সম্পাদক রাজু মল্লিকের বিদ্রোহ সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলেরই বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়(Social Media) তোপ দেগে পদত্যাগের হুমকি দিলেন বিজেপির(Bengal BJP) এক যুব নেতা। আর সেই ঘটনায় এখন রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কেননা ওই যুবনেতা যে ইস্যুত তুলে সরব হয়েছে তা রীতিমত স্পর্শকাতর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলায়, কিন্তু তার রেশ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে বিজেপির অন্দরে। দলের অনেক নেতাই ওই যুব নেতার দাবিকে যথার্থ বলে মনে করছেন। যে যুবনেতা এই ঘটনা ঘটিয়েছেন তাঁর নাম রাজু মল্লিক(Raju Mallik)। তিনি বিজেপির SC Morcha’র রাজ্য কমিটির সদস্য এবং বর্ধমান সাংগঠনিক জেলার SC Morcha’র সম্পাদকও। দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনিই এবার দলের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যা বঙ্গ বিজেপিকে রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে।

কী লিখেছেন রাজু? বিজেপির এই যুবনেতার দাবি, ‘বিজেপি SC সম্প্রদায়কে নিয়ে নোংরা খেলা খেলছে। SC সম্প্রদায়কে নিয়ে নোংরা খেলা খেলতে দেব না। সমস্ত পদ থেকে পদত্যাগ করব। এসসি সম্প্রদায় আন্দোলনে নামলে কী হতে পারে, তা বুঝিয়ে দেব।’ এর পাশাপাশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘লোকসভা ও বিধানসভা নির্বাচনে SC, ST-দের একটা বড় অংশ আমাদের দলের প্রার্থীদের ভোট দিয়েছিলেন। দলের যে কোন কর্মসূচিতে তাঁরাই ভিড় করেন। অথচ দলে SC, ST-দের মর্যাদা নেই। তাঁদের কখনোই গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলায় এই প্রবণতা সবচেয়ে বেশি। নেতাদের বারবার জানিয়েও কাজ হয়নি। সেই কারণে পদক্ষেপ নিতে হচ্ছে। কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করব। SC এবং ST-দের কী ক্ষমতা রয়েছে তা বুঝিয়ে দেব। আমাদের এত দুর্বল ভাবা ঠিক নয়।’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সদ্য গঠিত হওয়া জেলা কমিটিতে পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলায় SC, ST নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি। অনেক যোগ্য নেতাকে বঞ্চিত করা হয়েছে। তা নিয়ে দলের অন্দরমহলে কয়েকদিন ধরেই ক্ষোভের আগুন জ্বলছিল। এবার তা প্রকাশ্যে চলে এল। গোষ্ঠীকোন্দলের জেরে বর্ধমান সাংগঠনিক জেলায় বিজেপির শক্তি তলানিতে গিয়ে ঠেকেছে। পঞ্চায়েত নির্বাচনে তারা অর্ধেকের বেশি আসনে প্রার্থীই দিতে পারেনি। সব বুথে তাদের কমিটিও নেই। পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরও দলের কোন্দল বারবার প্রকাশ্যে আসছে। জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে একাধিক নেতা পদত্যাগ করেছেন। দলত্যাগী নেতাদের দাবি, কয়েকজন নেতার মর্জিমাফিক পূর্ব বর্ধমানের সংগঠন চলছে। তাঁরা নিজেদের পছন্দের নেতাদের পদে বসাচ্ছেন। যোগ্যদের গুরুত্ব নেই। এভাবে দল চলতে পারে না। আগামী দিনে আরও অনেকেই পদত্যাগ করবেন।  

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে