SIR বিরোধিতায় শান্তিপুরে সরব খোদ BLO, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর : SIR বিরোধিতায় এবার সরব খোদ বিএলও। নদিয়ার শান্তিপুরের এক বিএলও প্রতিবাদে সোচ্চার হয়েছেন। প্রসেনজিৎ সাহা নামে এক বিএলও-র  বিরুদ্ধে প্রকাশ্যে SIR -NRC বিরোধিতা করার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিএলওরাই বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর-র কাজ করবেন। অথচ সেই বিএলও-র মুখেই SIR বিরোধিতা। রীতমতো প্ল্যাকার্ড হাতে মাইক নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর-র কাজ করবেন বিএলওরা। তার আগে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন খোদ এক বিএলও। নদিয়ার শান্তিপুরের এক বিএলও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। এসআইআর ও এনআরসি মানছি না বলে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ভোটার লিস্ট সংশোধনের নামে NRC মানছি না। আবার কোথাও লেখা, ঘুরপথে NRC করার চক্রান্ত, SIR বাতিল করো। কোথাও লেখা, গত খাটিয়ে ঝরাই ঘাম, বাদ দিবি কেন আমার নাম?

মাইক হাতে নিয়ে তিনি বলেছেন, SIR-র নামে ঘুরপথে NRC করার চক্রান্ত চলছে। মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। SIR-কে তুলসিপাতা হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু এর মাধ্যমে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। আগামী কয়েকদিন নির্বাচন কমিশনের অধীনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবে। কিন্তু তার আগে খোদ বিএলও-র এই ধরনের প্রতিবাদ প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তিনি বলেছেন, তাঁর রাজনৈতিক মতামত ও তাঁর সরকারি দায়িত্ব সম্পূর্ণ আলাদা। শান্তিপুর জনউদ্যোগ নামে এক এনজিও-র বিক্ষোভেও অংশ নিয়েছিলেন তিনি।

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?