CEO দফতরের বাইরে বিক্ষোভ BLO-দের একাংশের, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

Share:

নিজস্ব প্রতিনিধি : CEO দফতরের বাইরে বিএলওদের একাংশের বিক্ষোভ। মুর্শিদাবাদের খড়গ্রামের এক বিএলও-র মৃত্যুতে বিক্ষোভ দেখান তাঁরা। মৃতের পরিবারকে সঙ্গে নিয়ে সিইও দফতরের সামনে প্রতিবাদ দেখান বিএলওরা। মৃতের পরিবারকে চাকরি ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন পুলিশ আধিকারিকরা। ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাজেহাল কলকাতা পুলিশ।

সিইও দফতরের ভিতরে সকাল থেকে একের পরে এক বৈঠক চলছে। এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক চলছে ওই দফতরে। ভিতরে যখন বৈঠকে ব্যস্ত সকলে, তখন বাইরে ভিন্ন চিত্র। কমিশন অফিসের বাইরে তখন খড়গ্রামে মৃত বিএলও-র পরিবারকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। নির্বাচন কমিশনের অফিসারদের কোনও আধিকারিক বের হতে গেলে তাঁর গাড়ি আটকে দেন বিএলওরা। কলকাতা পুলিশ রীতিমত নিরাপত্তা দিয়ে সেই আধিকারিককে বের করে নিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে মহিলা পুলিশও। এসআইআর-এ কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভের জেরে গোটা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত বিএলওরা বিক্ষোভ দেখাবেন বলে জানা যাচ্ছে। তাঁদের অভিযোগ, বার বার কথা বলতে চেয়েও বাধা দেওয়া হচ্ছে। আর কোনও বিএলও-র যাতে মৃত্যু না হয়, সেই নিয়ে কথা বলা হবে। তাঁরা তান, এসআইআর সম্পূর্ণ করা হোক। কিন্তু সময় দেওয়া হোক। অতিরিক্ত চাপ নিতে পারছেন না অনেকেই। তারজেরেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। মৃত্যুর ঘটনাও ঘটছে। কোনও বিশৃঙ্খলা তৈরি করতে চান না তাঁরা। কিন্তু দেখা না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। এদিন বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন একজন। কিন্তু তারপরেও সেখানেই বসে রয়েছেন তিনি ।

আরও পড়ুন-শনিবার দিনভর CEO দফতরে বৈঠক, SIR-র কাজ নিয়ে আলোচনা

দীঘা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন জাকির হোসেন। ঝিল্লি অঞ্চলের ১৪ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন। বিগত কয়েকদিন ধরেই স্কুলের কাজ করার পাশাপাশি এসআইআরের কাজ করছিলেন জাকির হোসেন। বৃহস্পতিবার হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।  সারাদিন কাজের পরে বাড়িতে ফিরে ফর্ম ডিজিটাইজ করার কাজ করতেন তিনি। প্রতিদিনের দৌড়ঝাঁপ সহ্য হয়নি। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। মৃত্যু হয় তাঁর।  মৃত বিএলও-র পরিবারকে নিয়েই এদিন বিক্ষোভ দেখান বিএলওদের একাংশ।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর