শনিবার দিনভর CEO দফতরে বৈঠক, SIR-র কাজ নিয়ে আলোচনা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে চলছে এসআইআর-র কাজ। আর মাত্র কয়েকদিন। তারমধ্যেই সমস্ত তথ্য জমা করতে হবে বিএলওদের। এই অবস্থায় শনিবার দিনভর সিইও দফতরে বৈঠক রয়েছে। বিকেল ৪টের সময় জেলাশাসক ও ইআরওদের সঙ্গে বৈঠক হবে। আজকের বৈঠকে হাজির থাকবেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। পাশাপাশি একাধিক বৈঠক হবে বলে জানা গিয়েছে। ২৪ টি জেলার জন্য ১২জন রোল অবজারভার রয়েছেন। তাঁদের সকলকে নিয়ে বৈঠক হবে।

জানা গিয়েছে, বর্তমানে এসআইআর-র কাজের কি অবস্থা রয়েছে, কতগুলো এনুমরেশন ফর্ম জমা পড়েছে, কত ফর্ম ডিজিটাইজ হয়েছে, জেলায় জেলায় কেমন কাজ চলছে, সবটা নিয়েই এদিন দুপুরে একটি বৈঠক রয়েছে। বিকেল ৪টের সময় জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক হবে। জেলায় জেলায় কি সমস্যা হচ্ছে, কত ফর্ম আপলোড করা যাচ্ছে, অন্য কিছু সমস্যা হচ্ছে কিনা সবটা নিয়েই কথা বলা হবে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। তারপরে কমিশনের পক্ষ থেকে ক্লেম এন্ড অ্যাকশনের কাজ শুরু হবে। সেই কাজও কিভাবে হবে তা নিয়েও কথা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-‘SIR আতঙ্ক’, ভাতারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বৃদ্ধা

 

এসআইআর-র কাজ যাতে নির্ভুল হয়, তার জন্য ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়টি দেখতে স্পেশ্যাল রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। প্রাক্তন রাজ্য সরকারি আধিকারিক সুব্রত গুপ্ত। তিনি সবদিকে নজর রাখবেন। ডিস্ট্রিক্ট অবজারভার জেলায় জেলায় নজর রাখবে। রাজ্যের ১২জন অফিসারকে ২৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সকলের সঙ্গেই বৈঠক রয়েছে শনিবার। এসআইআর-র কাজ শেষ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কতটা কাজ এগিয়েছে, কত কাজ বাকি রয়েছে, সবটাই জানার জন্য পর্যালোচনা বৈঠক হচ্ছে।

 

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের