শ্যামনগরে পুকুর ভরাট রুখতে ছুটে গেলেন বিএলআরও

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পুকুর ভরাটের অভিযোগ প্রকাশ্যে এল। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভা এলাকার নতুনগ্রামে। পুকুর ভরাটের খবর পেয়েই ঘটনাস্থলে যান ব্যারাকপুর-১ ব্লকের বিডিও। পুকুর ভরাটের কাজে ব্যবহৃত জেসিবি মেশিনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুনগ্রামে পুকুর ভরাটের অভিযোগ প্রকাশ্যে আসে। জানা যায়, বিদ্যাধরপুর মৌজার ৪৪০ নম্বর দাগে ছয় কাটা জায়গায় পুকুর ভরাটের কাজ চলছিল। জেসিবি মেশিন দিয়ে মাটি ভরাটের কাজ চলছিল। এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আসার পরই বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর ১ নম্বর ব্লকের বিএলআরও দীপঙ্কর রায়। খবর দেওয়া হয় জগদ্দল পুলিশকে। পুলিশ এসে জেসিবি মেশিন বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

এই প্রসঙ্গে ব্যারাকপুর ১ নম্বর ব্লকের বিএলআরও দীপঙ্কর রায় জানান, পুকুরটিকে যাতে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়, সেজন্য পুকুরের মালিককে নোটিশ দেওয়া হবে। তবে মালিক যদি পুকুর খননের কাজ ফের শুরু না করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে কলকাতা পুরনিগমের বিভিন্ন এলাকা থেকেও পুকুর ভরাটের খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি গার্ডেনরিচে যে বহুতলে বিপর্যয়ের ঘটনাটি ঘটেছে, সেই বহুতলটি যে জমির ওপর তৈরি হয়েছে, সেই জমিতে একটা সময়ে জলাশয় ছিল বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা