মাঠ থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ

অভিযোগ, বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার ঘটনা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঠ থেকে গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এক ফাঁকা মাঠ থেকে উদ্ধা হয়েছে অর্ধনগ্ন দেহটি। অভিযোগ ধর্ষণ করে খুন। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পিংলার ঘটনা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, পিংলা থানার জামনা- ২ অঞ্চলের উজান এলাকার ঘটনা। বুধবার সকালে ধানজমিতে কাজ করতে যাচ্ছিলেন কয়েকজন। যাওয়ার সময় এক পুকুরের সামনে ফাঁকা মাঠে বছর ৩৫- এর মহিলার দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। সেই দেহ ছিল অর্ধনগ্ন। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর অভিযোগ, বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে আসেন পিংলা থানার আইসি সুদীপ ঘোষাল। দেহ উদ্ধার করা হয় তারপর। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। খুন না কি ধর্ষণ করে খুন, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, বা কারও সঙ্গে মহিলার বচসা হয়েছিল কি না তাও দেখা হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পিংলা থানার এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছিল। তারপর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর