ময়নায় বিজেপি নেতার দেহ উদ্ধার, দোষীদের শাস্তির দাবি পদ্ম শিবিরের

ইতিমধ্যে এই ঘটনায় রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ময়নায়। সোমবার সন্ধ্যায় অপহরণের পর গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে এই ঘটনায় রাস্তা অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি ময়না বিধানসভার বাকচা অঞ্চলের ২৩৪ নং বুথের সভাপতি ছিলেন। অভিযোগ, সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। এরপর তাঁকে তুলে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে তাঁর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার ফলে মৃত্যু হয়েছে।

অন্যদিকে রাতেই ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। এই খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছে বিজেপি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে। অন্যদিকে বিজয়কৃষ্ণের দেহ উদ্ধারের পাশাপাশি আরেক বিজেপি কর্মী নিখোঁজ হন। অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। যদিও গভীর রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে।

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে