বিয়ের দাবিতে ধর্না দেওয়ায় আটক, থানায় মর্মান্তিক পরিণতি নাবালিকার

থানার শৌচালয় থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার কিশোরী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: থানার শৌচালয় থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার কিশোরী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ (Hemtabad) থানায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রতিবাদে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও স্থানীয় লোকজন।

পরিবার ও স্থানীয় সূত্রে জান গিয়েছে, ১৬ বছরের এক কিশোরকে ভালবেসে তাকে বিয়ে করার দাবিতে ওই কিশোরের বাড়ির সামনে ধর্নায় বসেছিল নাবালিকা। এরপর হেমতাবাদ থানার পুলিশ বৃহস্পতিবার কিশোরীকে আটক করে তুলে নিয়ে যায়। থানায় তুলে নিয়ে যাওয়ার পর সেখানে আশঙ্কাজনক অবস্থায় দেহ উদ্ধার হয়। থানার শৌচালয় থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই কিশোরী থানার শৌচালয়ে ঢুকে নিজের ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীকে উদ্ধার করার পর প্রথমে হেমতাবাদ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে।

অন্যদিকে এই ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় মানুষজন ও মৃত কিশোরীর পরিবার। নাবালিকার পরিবারের তরফে হেমতাবাদ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত নাবালিকারার মৃতদেহের খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল ১১ টা থেকে পথ অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা। হেমতাবাদ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?