শৌচালয়ে গলাকাটা অবস্থায় উদ্ধার বধূর দেহ

শৌচাগারে বধূর গলাকাটা দেহ (Body) উদ্ধার (Recover) ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শৌচাগারে বধূর গলাকাটা দেহ (Body) উদ্ধার (Recover) ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায়। মঙ্গলবার ভোরে শৌচালয় থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম রিয়া বিশ্বাস। ২৮ বছর বয়স তাঁর। মঙ্গলবার ভোরে রিয়া বিশ্বাসের সন্তানের চিৎকারের শব্দ শুনে স্থানীয় মানুষজন তাঁর বাড়িতে আসেন। এসে দেখেন শৌচাগারে নিথর অবস্থায় পড়ে রয়েছেন ওই বধূ। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তড়িঘড়ি পঞ্চায়েত প্রধান দিলীপ রায়কে খবর দেন স্থানীয়রা। তিনি দ্রুত নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেন। ওসি পার্থ সারথি দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে শৌচালয়ের ভিতর থেকে মহিলার নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে। তদন্তে আসেন এসিপি ইস্ট শুভেন্দু কুমার। আসে ডিটেকটিভ ডিপার্টমেন্টও।

স্থানীয়রা জানান, ওই রাতে রিয়া বিশ্বাসের স্বামী বাড়িতে ছিলেন না। তাঁর স্বামী অমিয় বিশ্বাস নদিয়াতে বাবা-মাকে আনতে গিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রিয়ার স্বামী অমিয় বিশ্বাস বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন। ছুতোর মিস্ত্রির কাজ করতেন তিনি। প্রায় ১০ বছর আগে ভালবেসে রিয়াকে বিয়ে করেন তিনি। রিয়ার বাপের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের অম্বিকা নগরে। পুলিশ জানায়, বেশকিছুদিন ধরে রিয়া অসুস্থ ছিলেন। সম্প্রতি অমিয় বিশ্বাসের ভাই অপূর্ব বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছিলেন। তিনিও দাদার সঙ্গে কাজ করতেন। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মালদাতে মাঝরাতে ডাকাতরা হানা দিয়ে কেটে নিল কান

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?