মদ্যপান নিয়ে পরিবারের সঙ্গে বচসা, উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

প্রায় দু-তিন বছর ধরে মদের নেশায় আসক্ত ওই যুবক। আর এই নিয়ে পরিবারে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির পাশে আম বাগান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার চাঁচলের বীরস্থলি উত্তর পাড়া এলাকায়। মৃত যুবকের নাম রাজু দাস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ২৬ বছর বয়সী রাজু দাস নামের ওই যুবক চাঁচলের বীরস্থলি এলাকার বাসিন্দা। রাজু দাস পেশায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয়দের দাবি, প্রায় দু-তিন বছর ধরে মদের নেশায় আসক্ত ওই যুবক। আর এই নিয়ে পরিবারে সবসময় অশান্তি লেগে থাকত। রাজুর মদ্যপানের কারণে বাবা-মা ও স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। শনিবার রাতে মদ পান করা নিয়ে বাবা মায়ের সঙ্গে বচসা তৈরী হয় রাজুর। সেই বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পর রবিবার সকালে বাড়ির কাছেই আম বাগানে একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের দেহ ঝুলতে দেখা যায়। এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন ব্যক্তি এই দৃশ্য দেখেন প্রথমে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় করে এলাকার মানুষজন। ঘটনার খবর দেওয়া হয় চাঁচল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবার সুত্রে জানা গিয়েছে, শনিবার মদ পান করা নিয়ে বচসার পর বাড়ি থেকে বেরিয়ে যায় রাজু। তার পর আম বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অনুমান রাজুর পরিবারের। গোটা ঘটনা খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর