বোলপুরের আদিবাসী গ্রামে দু টাকার হাট

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ‘দু টাকার হাট’ ! হ্যাঁ ঠিকই শুনেছেন, রবিবারে দুটাকার হাট বসেছিল বোলপুর(Bolpur) সংলগ্ন সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামে। গল্প বা বায়োস্কোপ নয়, একদম সত্য ঘটনা। কিন্তু কি এই হাট, কিই বা হলো কেনাবেচা?রবিবারের এই হাটে কেনাবেচা হলো জামাকাপড়।আর যার মূল্য রাখা হয়েছিল মাত্র দুটাকা! যার বিনিময়ে ঐ আদিবাসী গ্রামের মানুষজন পাচ্ছেন পরিধেয় যোগ্য পুরাতন জামাকাপড় ও তার সঙ্গে দেওয়া হচ্ছে দশটাকার ডিটারজেন্ট প্যাকেট।

আর এই জামাকাপড়গুলো দিয়ে সহযোগিতা করেছেন বোলপুর, সিউড়ি, লাভপুর(Lavpur),কীর্ণাহার এলাকার অসংখ্য মানুষ।আসলে এই অভিনব আয়োজন যার মস্তিষ্কপ্রসূত,সেই বুদ্ধিশ্বর মণ্ডল একজন তায়কোয়ান্দো প্রশিক্ষক । আর প্রশিক্ষণ দিতে ঐসমস্ত এলাকায় গিয়ে সংগ্রহ করে এনেছেন জামাকাপড় গুলো। এক্ষেত্রে প্রত্যেকেই তাদের পুরাতন জামাকাপড়গুলো বেশ আগ্রহ সহকারে তুলে দিয়েছেন তার হাতে। একটা একটা করে সংগ্রহ করে সেগুলো নিয়েই  হাট  বসিয়েছিলেন বুদ্ধিশ্বরবাবু। কিন্তু কেন দু টাকা?

তিনি বললেন,’আসলে আমরা চাই ওদের যেন মনে না হয় এগুলো অনুদান পাচ্ছে।ওরা মনে করুক এগুলো কিনে নিচ্ছে।’ তাই এই সিদ্ধান্ত। রবিবারের শীতের দুপুরে আগ্রহ সহকারে গরিব ওই আদিবাসী মানুষগুলি নিয়ে আসা থলে ও ব্যাগেতে একের পর এক ভরে দিল সেই সব জামাকাপড়(Garments)। মুখে ছিল তাদের হাসি আর এক অদ্ভুত তৃপ্ততা । আদিবাসী মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এ হেনো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বুদ্ধিশ্বর মন্ডল আগামী দিনে এই ধরনের হাট আরো বেশি করে করার উদ্যোগ নিচ্ছেন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের