বীরভূমে উদ্ধার প্রায় ১০০ তাজা বোমা, আগ্নেয়াস্ত্র

বোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনভর তল্লাশি চালিয়ে বীরভূমের (Birbhum) সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা গ্রাম থেকে প্রায় ১০০ তাজা বোমা (Bomb) উদ্ধার করল পুলিশ। বোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার রাত অবধি তল্লাশি চালিয়ে এই বোমা বাজেয়াপ্ত করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ বৃহস্পতিবার তল্লাশি অভিযানে নামে। সেই তল্লাশি অভিযানে নেমে বীরভূমের সাঁইথিয়া এলাকায় বলাইচণ্ডী ও সিজা গ্রাম থেকে প্রায় ১০০ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মোট পাঁচটি ড্রাম ভরতি শতাধিক বোমা উদ্ধার হয়েছে। তাজা বোমা উদ্ধারের পাশাপাশি, সাঁইথিয়ার বহরাপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমা তৈরির মশলাও বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। প্রায় ২ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। এদিন তল্লাশি অভিযানে নেমে সাঁইথিয়ার বাতাসপুর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি মাস্কেট, দুটি ওয়ান সাটার বন্ধুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই আগ্নেয়াস্ত্র সরবরাহের পিছনে কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অস্ত্র কী উদ্দেশ্যে সে মজুত করেছিল, আগামীতে কোথাও হামলার ছক ছিল কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান এই সব কিছু বিক্রি করার উদ্দেশ্যে এনেছিল ধৃত ব্যক্তি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়