নেশা করার সময় চোখে আলো, বোমাবাজিতে উত্তপ্ত সামসেরগঞ্জ

দু’পক্ষের বিরুদ্ধেই উঠেছে বোমাবাজির অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসেছিল মদের আসর। সেই সময় আলো পড়েছিল চোখে! তাতেই মেজাজ বিগড়ে গিয়েছিল মদ্যপদের। আর সেই কারণেই বোমাবাজি বাধে দু’ই পক্ষের মধ্যে। মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সামসেরগঞ্জের উত্তর অন্তরদীপা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি মাঠে বসে মদ্যপান করছিলেন বেশ কয়েকজন। সেই সময়ে মাঠ সংলগ্ন রাস্তা দিয়ে বাইকে করে ফিরছিলেন এক ব্যক্তি। বাইকের আলো পড়েছিল মদ্যপায়ীদের চোখে। তা থেকেই বচসা। সেই বচসা থেকে হাতাহাতি, ধস্তাধস্তি। পরে পরিস্থিতি গড়ায় বোমাবাজিতে। জানা গিয়েছে, এলাকা উত্তপ্ত হয় সিরাজুল ইসলাম এবং মর্তুজ আলির দ্বন্দ্বে। দু’পক্ষের বিরুদ্ধেই উঠেছে বোমাবাজির অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এলাকায় বসেছে পুলিশ পিকেট। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি থানার।

জানা গিয়েছে, বোমাবাজির খবর পেয়ে এলাকায় এসেছিল বম্ব স্কোয়াড। উদ্ধার করা হয়েছে ৪টি তাজা বোমা (BOMB)। গতকাল রাতে এলাকা উত্তপ্ত থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। চলছে পুলিশি নজরদারি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়