চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুতলি লাগানো অজানা বস্তু দেখে বোমাতঙ্ক গলসিতে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান : ফের বোমাতঙ্ক রাজ্যে। পূর্ব বর্ধমানের গলসি থানার গোহগ্রাম এলাকায় বোম জাতীয় বস্তু দেখে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। শনিবার সকালে স্থানীয় টেনি যাদবের ঢাল ধরে দামোদর নদের পাশের রাস্তায় একটি ব্যগ পড়ে থাকতে দেখে এক ব্যক্তি। তারমধ্যে থেকে সুতলি জড়ানো একটি বস্তু দেখেই আতঙ্ক ছড়ায়।

ওই রাস্তা দিয়ে বেআইনি বালি পাচার করতে ট্রাক্টর যাতায়াত করে বলে অভিযোগ। বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় গ্রামের মানুষকে খবর দেন এই ব্যক্তি। এরপরেই খবর যায় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে এলাকা ঘিরে দেয়। এলাকায় কিভাবে, কারা এবং কেন বোমা জাতীয় বস্তু ফেলে গেলো, তাই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই এক শ্রেনীর বালি মাফিয়াদের দাপাদাপি রয়েছে। নদী থেকে বালি চুরি করে ট্রাক্টরের মাধ্যমে বেপরোয়া ভাবে পাচার করা হয়। পুলিশের পক্ষ থেকে মাঝে মধ্যেই ট্রাক্টরের তল্লাশি চালানো হয়। চালকদের ধরপাকড় করা হলেও বালি মাফিয়ারা নিজেদের কাজ বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা হলেও সম্পূর্ণভাবে বন্ধ করা যাচ্ছে না নদী থেকে বালি চুরি।

এই বালি চুরিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক প্রসঙ্গও উঠে আসছে। যদিও সাম্প্রতিক অতীতে এই এলাকায় বোমা উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তারপরেও হঠাৎ গ্রামের রাস্তা থেকে নদীর দিকে যাওয়ার ঢালে কিভাবে বোমা জাতীয় বস্তু এল, তাই নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাগের ভিতর আরো কিছু আছে কিনা, এবং সেগুলি আদপে বোমা, না অন্যকিছু তা খতিয়ে দেখতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ