গোয়াল ঘরে তাজা বোমা, চাঞ্চল্য চাঁচলে

২ দিন আগেই মহানন্দপুর এলাকার কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক জড়ানো বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও  বোমা উদ্ধারের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির গোয়াল ঘরের পেছনে রাখা ব্যাগভর্তি তাজা বোমা (Bomb)! রবিবারের  সকালে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচলে। দেখা যায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশের উপস্থিতি টের পেতে গা ঢাকা দিয়েছে পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, রানীপুর এলাকার বাসিন্দা মমতাজ আলি। তাঁর গোয়াল ঘর থেকে রবিবার সকালে দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। দেখা যায় বোমা গুলি তাজা। বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে দেখা যায় আতঙ্কও। চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের রানিপুর এলাকার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল ও খরবা থানার বিশাল পুলিশবাহিনী।

জানা গিয়েছে, মমতাজ আলির জামাই মহিদূর ইসলাম রনিপুরে শ্বশুরবাড়িতেই থাকতেন। অভিযোগ, এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত মমতাজের জামাই মহিদুল ইসলাম। রবিবার সকালে পুলিশ গোপন সূত্রে জানতে পারে মমতাজের বাড়ির পেছনের গোয়াল ঘরে ২ ব্যাগ ভর্তি বোমা মজুত রয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। খবর দেওয়া হয় মালদা বম্ব স্কয়াডকে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক ও চাঁচল থানার আইসি। উল্লেখ্য, ২ দিন আগেই মহানন্দপুর এলাকার কলাবাগান থেকে উদ্ধার হয় প্লাস্টিক জড়ানো বোমা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও  বোমা উদ্ধারের ঘটনা।

ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। তবে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এলাকাবাসীকে। খোঁজ চলছে পলাতকদের। এলাকাজুড়ে চলছে জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কেন বোমা মজুত করা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু