কামারহাটিতে নির্মীয়মান বাড়ি থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, কমারহাটি: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত কামারহাটি (Kamarhati)ষষ্ঠীতলায় মদন মিত্র ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার করল কামারহাটি থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক। পুলিশ সূত্রে খবর, কামারহাটির ষষ্টী তলায় গোপন সূত্রে খবর পেয়ে মদন মিত্রর ছায়া সঙ্গী ঘনিষ্ঠ রিন্টু নামে এক তৃণমূল কর্মীর নির্মীয়মান আবাসন থেকে তাজা বোমা উদ্ধার করল কামারহাটি থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি।ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কর্মী রিন্টু। এই বিষয়ে তৃণমূল (TMC)নেতা কমল দাস জানান,আইন আইনের পথে চলবে।মদন মিত্র আমাদের জননেতা,তার সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সাথে কারো ছবি থাকলে সে তার ঘনিষ্ঠ হবে এটা সম্ভব নয়।

এর পাশাপাশি বিজেপি নেতা কিশোর কর বলেন, কামারহাটি অঞ্চলে মদন মিত্র(Madan Mitra) এই ধরনের দুষ্কৃতীদের নিয়ে সঙ্গে করে ঘোরাফেরা করেন।তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।এই ধরনের ঘটনা দেখে কেউ আর তৃণমূল কংগ্রেস দল করতে চাইছে না। অভিযুক্ত তৃণমূল কর্মী রিন্টু জানিয়েছেন তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?