পাড়ুইয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা

এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা (Bomb)। শুক্রবার বীরভূমের পাড়ুই (Parui) থানা এলাকার ভেরামারি গ্রামে পুলিশ তল্লাশি অভিযানে নেমে তাজা বোমাগুলি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা বোমা মজুত করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলার বিভিন্ন এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে,। বোমাবাজি ও বিস্ফোরণ রুখতে পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ধারাবাহিকভাবে। এর আগেও বীরভূমে পুলিশি তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছিল ড্রাম ভর্তি বোমা। শুক্রবার রাতে পাড়ুই থানা এলাকার ভেরামারি গ্রামে তল্লাশি চালিয়ে প্রচুর তাজা বোমা উদ্ধার করে পুলিশ। প্রায় ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সব বোমাগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে (Bomb Blast) নিহত ব্যক্তির নাম মেজবুল শেখ। বৃহস্পতিবার রাতে মধুপুরে এক ব্যক্তির বাড়ির কাছে বোমা বাঁধার কাজ চলার সময় আচমকা বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। সেই বিস্ফোরণের অভিঘাতে মৃত্যু হয় মেজবুলের। এই ঘটনায় আরও দুজন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়