ক্যানিংয়ে রেল লাইন থেকে উদ্ধার হল ব্যাগভর্তি বোমা

ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য তৎপরতা শুরু করেছে বম্ব স্কোয়াড।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ও হিংসার ঘটনা ঘটে চলেছে। সেই আবহে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে রেল লাইন থেকে উদ্ধার হল ব্যাগভর্তি বোমা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য তৎপরতা শুরু করেছে বম্ব স্কোয়াড।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে এক ব্যক্তি নিজের পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় তালদি স্টেশনের কাছে রেল লাইনে পোষ্যটি একটি ব্যাগের কাছে দাঁড়িয়ে যায়। ব্যাগটি শোঁকার পর কুকুরটি সেখান থেকে নড়তে চাইছিল না। এরপর ওই ব্যক্তি ব্যাগের কাছে গিয়ে দেখেন তার মধ্যে সাত আটটি তাজা বোমা রয়েছে। তড়িঘড়ি ওই ব্যক্তি খবর দেন রেল পুলিশকে। রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় ক্যানিং থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ওই বোমাগুলি কী উদ্দেশে ব্যাগে ভরে রেল লাইনে রেখে গিয়েছে দুষ্কৃতীরা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই বোমাগুলির পিছনে কাদের হাত রয়েছে তার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?