গণনার দিনেও অশান্তি, ডায়মন্ড হারবারে বোমাবাজি, মুর্শিদাবাদে আক্রান্ত তৃণমূল প্রার্থী

মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে। গত শনিবার ভোটের দিন রাজ্যের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছিল। ভোটের পর এবার গণনার দিনেও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি তৈরি হল। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে গণনা কেন্দ্রের সামনে বোমাবাজির অভিযোগ উঠল।

ডায়মন্ড হারবারে বোমাবাজির ঘটনার পর পথ অবরোধ করে সিপিএম, কংগ্রেস, আইএসএফ। ১৭৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে থমকে যায় যান চলাচল। অবরোধ তুলতে নেমে ৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে পঞ্চায়েত ভোটের গণনার দিন মঙ্গলবারও উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনার পর তৎপর হয় পুলিশ। ঘটনাস্থল থেকে তৃণমূল প্রার্থীকে উদ্ধার করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

প্রসঙ্গত রাজ্যের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে ভোটগণনা চলছে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের আসনগুলি, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। কেন্দ্রীয় বাহিণীর নিরাপত্তায় এদিন শুরু হয়েছে ভোট গণনা।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’