জেলায় জেলায় ফের বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রাজ্যে পরপর উদ্ধার বোমা। রবিবার বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের ভগবানপুর এলাকা ও মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার রাজানগর গ্রামে উদ্ধার হয় বোমা।

দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর এক নম্বর ব্লকের ভগবানপুর এলাকায় প্রচন্ড বৃষ্টির সময় মাটির নিচে ড্রামের কিছুটা অংশ দেখতে পায় এলাকার মানুষ। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়।  খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া বোম স্কোয়াডেও। এরপরেই ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। কে বা কারা এই বোমা রাখল তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

অন্যদিকে শনিবারের পর ফের রবিবারে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রাজানগর গ্রামে উদ্ধার হয় বোমা। গ্রামবাসীদের দাবি, এই গ্রামে ক্ষমতায় রয়েছে বিজেপি। তাই দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস তৈরি করতে এই ঘটনা ঘটাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে রবিবার সকাল থেকে দীর্ঘ সময়ের জন্য রঘুনাথগঞ্জ-আজিমগঞ্জ লিঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসী।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির