বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ পুলিশ

আবারও বড় সাফল্য রাজ্য পুলিশের! এবার বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার চালানো কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বড় সাফল্য রাজ্য পুলিশের! এবার বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার চালানো কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। স্বাধীনতার দিবসের আগে পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন সন্দেহভাজন পাক নাগরিক। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে পাকিস্তানের ওই নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ওই ব্যক্তির নাম ওয়াহাব আলম ওরফে রানা রউফ। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কলকাতার তপসিয়া থেকে মলম্মদ ইজাজ নামে আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক অনুমান, দুজনেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সদস্য। সেখানে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। এই ঘটনার পরপরই সীমান্ত শহরের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে৷ যাতে পাকিস্তানি জঙ্গি বনগাঁ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা না করতে পারে। এমন আবহেই এবার বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার চালানো কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র মজুত ও বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ৷

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শহিদুল মন্ডল। বাড়ি বনগাঁ থানার বাজিতলা এলাকায়৷ আর এক ধৃতের নাম অনুপ খান, বাড়ি বনগাঁ থানার ফুলতলা কলম এলাকায়। ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র, নাইন এম এম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃত শহিদুল অস্ত্র আমদানি করে গোপন জায়গায় মজুত করে রাখত৷ ধৃত অনুপ বাংলাদেশ-সহ একাধিক জায়গায় সেগুলো দুষ্কৃতীদের কাছে বিক্রি করত৷ সম্প্রতি এক বাংলাদেশি দুষ্কৃতীর কাছে অস্ত্র বিক্রি করেছিল অনুপ। সূত্র মারফত খবর পেয়েই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ৷ এর আগেও তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ৷ বাংলাদেশের অস্ত্র বিক্রি কারবারের চক্রের আর কারা কারা রয়েছে তার সন্ধান শুরু করেছে পুলিশ৷

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

মিলল না রক্ষাকবচ, হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল, শুক্রবার আদালতে যাচ্ছেন পাথরসম্রাট?

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে