প্রেমিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক

মায়ের প্রেমিকই ধর্ষণ করল নাবালিকা কন্যাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বুকে। ঘটনার জেরে গ্রেফতার অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারির পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে যখন উত্তাল সারা রাজ্য সেই পরিস্থিতিতে নারী নির্যাতনের আরও একটি ভয়াবহ অভিযোগ সামনে এসেছে৷ এক্ষেত্রে এক নাবালিকাকে ধর্ষণ(Minor Girl Raped) করার অভিযোগ উঠেছে তার মায়ের প্রেমিকের(Mother’s Lover) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনাস্থল পুরুলিয়া জেলা(Purulia District)। ওই ঘটনার পাশাপাশি সামনে এসেছে অভিযুক্ত ওই নাবালিকার ভাইকে খুন(Murder of Victims Brother) করে জঙ্গলে কোথাও দেহ পুঁতে দিয়েছে। এদিন ঘটনায় অভিযুক্ত আজাদ আনসারিকে পুরুলিয়া আদালতে তোলে পুলিশ।

আরও পড়ুন, বঁটি দিয়ে মায়ের গলা কেটে আদালতের কাঠগড়ায় ছেলে

জানা গিয়েছে, নাবালিকার মায়ের সঙ্গে প্রেম ছিল আজাদের। সেই প্রেমের জেরেই মেয়ে আর ছেলের হাত ধরে স্বামীর বাড়ি ছেড়েছিলেন ওই মহিলা। ঝালদায় তার শ্বশুরবাড়ি। পুরুলিয়া শহরে বাড়ি ভাড়া করে আজাদের সঙ্গে থাকা শুরু করেছিলেন ওই মহিলা। কিন্তু মহিলার নাবালক পুত্র ও নাবালিকা কন্যার দায়ভার নিতে চাইছিল না আজাদ। সেই নিয়েই বেঁধেছিল অশান্তি। তার জেরে ওই মহিলা আজাদের সঙ্গে থাকতে অস্বীকার করেন। এরই মধ্যে মাস তিন আগে মহিলার ছেলে নিখোঁজ হয়ে যায়। যদিও তা নিয়ে মহিলা থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। মহিলা আজাদের সঙ্গে কোনও সম্পর্কে থাকতে রাজী না হওয়ায় আজাদ সম্প্রতি বেশ কয়েকবার ওই মহিলাকে ধর্ষণও করে। কিন্তু মহিলার সহ্যের বাঁধ ভাঙে রবিবার রাতে। সেদিন মহিলার সামনেই তার নবালিকা মেয়ের ওপর চড়াও হয়ে তাকে ধর্ষণ করে আজাদ।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সেই ঘটনার পরে পরে সোমবার রাতে পুরুলিয়া থানায় গিয়ে তার সম্পর্কে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে আজাদের বিরুদ্ধে পুলিশ ৩টি মামলা রুজু করে। মহিলার ছেলেকে গুম-খুন, মহিলাকে ধর্ষণ এবং মহিলার নাবালিকা মেয়েকে ধর্ষণ। শেষের অভিযোগটির সঙ্গে পকসো আইনও জুড়ে দেওয়া হয়। এরপরেই এদিন সকালে গ্রেফতায় হয় আজাদ। এদিনই তাকে আদালতে পেশ করা হয়েছে। সেই সঙ্গে ওই মহিলা ও তাঁর মেয়ের ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে পুলিশের তরফে। যোগাযোগ করা হচ্ছে মহিলার স্বামীর সঙ্গেও।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে