অ্যালার্জিতে নাজেহাল, চিকিৎসকদের তৎপরতায় প্রাণরক্ষা BSF অফিসারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণনগর ১ ব্লকের সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা পরিষেবার তৎপরতায় প্রাণে বাঁচলেন বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর এক মহিলা অফিসার। গুরুতর অ্যানাফাইল্যাক্সিস এর স্বীকার হয়েছিলেন তিনি। সেই কারণে   তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকদের দ্রুত পরিষেবায় অল্প সময়ের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ BSF কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অফিসার হঠাৎ করেই গুরুতর অ্যালার্জিক রিঅ্যাকশনে আক্রান্ত হন। তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং ধীরে ধীরে ঠোঁট, চোখ ও মুখমণ্ডল ফুলে যেতে থাকে। পাশাপাশি কথা বলতে অসুবিধা ও শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। দ্রুত তাঁকে কৃষ্ণনগর ১ ব্লকের সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। রোগীর শারীরিক অবস্থা বুঝেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ইনজেকশন প্রয়োগ করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা শুরু হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই রোগীর শ্বাসকষ্ট কমতে শুরু করে এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হতে থাকে। পরে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত হন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘সংকল্প পত্রে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি একবছরের মধ্যেই পূরণ হবে’, জানালেন মুখ্যমন্ত্রী

ঘটনার কিছুক্ষণ পর BSF-এর মেডিক্যাল টিম হাসপাতালে পৌঁছে রোগীর পরবর্তী চিকিৎসার দায়িত্ব নেন। একই সঙ্গে BSF-এর এক সিনিয়র অফিসার হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত পদক্ষেপ এবং মানবিক পরিষেবার ভূয়সী প্রশংসা করেন। তাঁর সেই বক্তব্যের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চিকিৎসকদের দাবি, সরকারি হাসপাতাল নিয়ে বহু মানুষের নেতিবাচক ধারণা থাকলেও সীমিত পরিকাঠামো ও কর্মীসংখ্যার মধ্যেও প্রতিদিন অসংখ্য জটিল পরিস্থিতি সফলভাবে সামাল দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করে চিকিৎসকরা জানান, হঠাৎ শ্বাসকষ্ট, ঠোঁট বা জিভ ফুলে যাওয়া, সারা শরীরে র‍্যাশ বা চুলকানির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৩৪ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন