কলকাতার পর হাওড়াতেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন ‘জানবাড়ি’

চ্যাটার্জীহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে বাড়ির ভেঙে পড়া অংশ ও ধ্বংসস্তুপ সরিয়ে ফেলা হয়

Share:

 

নিজস্ব প্রতিনিধি: টানা তিনদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। এর মাঝেই শহর কলকাতায় দুটি বাড়ি ভেঙে পড়েছে। বড়বাজারের ভেঙে পড়া বাড়ির জন্য কেউ আঘাত পাননি কিন্তু ক্ষতি করেছে আহিরীটোলার বাড়িটি। এবার হাওড়ায় ব্যস্ত রাস্তার পাশেই ভেঙে পড়ল বাড়ি। বরাতজোরে রক্ষা পেলেন পথ চলতি মানুষেরা।

ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তা মহেন্দ্র ভট্টাচার্য রোড। আর সেখানেই রয়েছে শতাব্দী প্রাচীন জানবাড়ি। পুরসভার তরফে বারবার এই বাড়ি ভেঙে ফেলতে বলা হলেও কোনও হেলদোল ছিল না বাড়ির মালিকদের। আর তাই প্রবল বৃষ্টি ও ভেজা মাটির জন্য হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাড়ির একাংশ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি। জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়েছিল বাড়িটি। আর তাই ভেঙে পড়েছে জানবাড়ি। সেই সময় রাস্তা ফাঁকা ছিল বলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এলাকায় প্রাক্তন কাউন্সিলর, হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলী সদস্য দেবাংশু দাস জানিয়েছেন, ‘মালিককে বাড়িটি ভেঙে ফেলতে বলা হয়েছিল। ওরা জানান, শরিকি বিবাদের কারণে মামলা চলছে। কিছু করা যাবে না।’ এরপর বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করে বোর্ড ঝুলিয়ে দেয় পুরসভা।

জানবাড়ি হাওড়ায় খুবই বিখ্যাত বাড়ি। সেটি ভেঙে পড়ায় লোকজন যায় পরিস্থিতি দেখতে। আচমকাই ভেঙে পড়ার জন্য এলাকার লোক ভিড় জমায়। তারপরেই চ্যাটার্জীহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে বাড়ির ভেঙে পড়া অংশ ও ধ্বংসস্তুপ সরিয়ে ফেলা হয়।

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী