দিঘাগামী পর্যটক বোঝাই বাস উল্টে আহত ৪০

পর্যটক বোঝাই বাস উল্টে আহত হলেন ৪০। সোমবার ভোরে নদিয়ার রানাঘাট থেকে দিঘা যাওয়ার পথে বাগনান চন্দ্রপুরের কাছে বাস উলটে এই দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটক বোঝাই বাস উল্টে আহত হলেন ৪০ জন। সোমবার ভোরে নদিয়ার রানাঘাট থেকে দিঘা যাওয়ার পথে বাগনান চন্দ্রপুরের কাছে বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে চিকিৎসার জন্য কলকাতায় হাসপাতলে নিয়ে আসা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে বাগনান চন্দ্রপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি পর্যটক বোঝাই বাস উল্টে যায়। বাসে থাকা ৪০ জন পর্যটক এই দুর্ঘটনার জেরে আহত হন। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটার পর খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। খবর দেওয়া হয় বাগনান থানায়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাসের চালকও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নদিয়ার রানাঘাটের রঘুনাথপুর থেকে একটি বাস ৭০ জন পর্যটককে নিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। সেই বাসটি ভোর তিনটে নাগাদ বাগনানের চন্দ্রপুরের কাছে এসে দুর্ঘটনার কবলের পড়ে। বাসে থাকা পর্যটকরা মনে করছেন বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরে এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি বেশি গতিতে চলছিল না বলে দাবি তাঁদের। ১৬ নম্বর জাতীয় সড়কে এমন দুর্ঘটনার জেরে বাগনান থানার চন্দ্রপুরে কোলাঘাটমুখী লেনে একের পর এক গাড়ি দাঁড়িয়ে যায়। যার ফলে সাময়িকভাবে যানজট তৈরি হয়। পরে পুলিশের তৎপরতায় দুঘটনাগ্রস্ত বাসটিকে সরানো সম্ভব হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বাগনান থানার পুলিশ।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর