ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ সহ ৪ দফা দাবি নিয়ে সরব পরিবহন বাঁচাও কমিটি

কেন্দ্র ও রাজ্যের কাছে ২ টি করে দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, ডিজেলের (Diesel) অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছে এই কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবিলম্বে ডিজেলের মূল্য হ্রাস সহ ৪ দফা দাবি নিয়ে সরব হয়েছে পরিবহন বাঁচাও কমিটি (Committee) । এই সংগঠন আসলে ঐক্যমঞ্চ। ৭ টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে এই সংগঠন। কমিটিই সমস্ত সংগঠনের দাবি জানাবে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে। ইতিমধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে পরিবহন বাঁচাও কমিটি।

কমিটির দাবি, কেন্দ্র (Central) সরকারকে ডিজেলের লাগাম ছড়া মূল্যবৃদ্ধি কমাতে হবে। কেন্দ্রের কাছে আরও দাবি, ডিজেলের ওপর জিএসটি বসাতে হবে। এই দুই দফা দাবি কেন্দ্রের কাছে জানানোর পাশাপাশি রাজ্যের (State) কাছেও দুই দফা দাবি জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। রাজ্যের কাছে কমিটির আবেদন, পরিবহনের জন্য একটি স্থায়ী রেগুলারিটি কমিটি গঠন করার। আরও আবেদন, ২৪ জানুয়ারি পর্যন্ত বর্ধিত পুলিশ কেস প্রত্যাহার করতে হবে। সাতটি সংগঠনের দাবি ছিল এই চার দফা। তা একত্রে তুলে ধরতেই গঠন করা হয়েছে এই কমিটি। জানা গিয়েছে, মোট ৪ দফা দাবি ইতিমধ্যেই জানানো হয়েছে দুই সরকারের (Government) কাছে। কেন্দ্র ও রাজ্যের কাছে ২ টি করে দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, ডিজেলের (Diesel) অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছে এই কমিটি। এটিই তাদের প্রধান দাবি বলেও জানানো হয়েছে। এর আগেও এই সাতটি সংগঠন সরব হয়েছিল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। ব্যঙ্গচিত্রের মাধ্যমে কটাক্ষ করা হয়েছিল কেন্দ্রকে।

সাতটি সংগঠনের সম্মিলিত মঞ্চ পরিবহন বাঁচাও কমিটি। এই কমিটিতে রয়েছে, ওয়েস্টবেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স এ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটি, ফেডারেশ্ন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক (Truck) অপারেটর্স অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অব বাস (Bus) সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা