দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটলেও স্বাভাবিক হয়নি বাস পরিষেবা, গন্তব্যে পৌঁছাতে হিমশিম যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাধারণ মানুষের আশা ছিল, এবার ধীরে ধীরে স্বাভাবিক হবে গণপরিবহণ ব্যবস্থা। কিন্তু বাস্তবে বিভিন্ন জেলায় এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বাস চলাচল। পূর্ব মেদিনীপুর, হলদিয়া এবং ঝাড়গ্রামের একাধিক রুটে যাত্রীদের ভোগান্তির ছবি সামনে এসেছে। অনেক এলাকায় বাসের সংখ্যা কম থাকায় নিত্যযাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

ভোটের আগে প্রশাসনিক প্রয়োজনে বহু বাস ও ছোট গাড়ি অধিগ্রহণ করা হয়েছিল। ভোটকর্মী, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কাজে ব্যবহারের জন্য পরিবহণ ব্যবস্থার বড় অংশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ছিল। এর ফলে কয়েকদিন ধরেই সাধারণ মানুষকে যাতায়াতে সমস্যার মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন: মাত্র ২০ টাকার অভিমানে বাড়ি ছাড়ল কিশোর, তারপর যা ঘটল….

হলদিয়াতে ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে প্রতিদিন বহু বাস চলাচল করে। সাধারণ সময়ে এই রুটে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি ও বেসরকারি বাস চললেও ভোটের সময় অধিকাংশ যান তুলে নেওয়ায় পরিষেবা ব্যাহত হয়। এখনও অনেক রুটে পর্যাপ্ত বাস না ফেরায় যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে কুকড়াহাটি, মহিষাদল, তমলুক এবং কোলাঘাটমুখী রুটে বাসের সংখ্যা কম বলে অভিযোগ উঠেছে। বিকল্প হিসেবে অটোর সংখ্যা সীমিত থাকায় সমস্যার মাত্রা আরও বেড়েছে।

অন্যদিকে ঝাড়গ্রাম জেলাতেও একই চিত্র দেখা যাচ্ছে। বাস ইউনিয়নের দাবি, স্বাভাবিক দিনের তুলনায় এখনও অনেক কম বাস রাস্তায় নামানো হয়েছে। জেলার বিভিন্ন গ্রামীণ রুটে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। বাসকর্মীদের একাংশ টানা নির্বাচনী দায়িত্বে থাকায় তাঁদের বিশ্রামের প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে। পরিবহণ সংস্থাগুলির মতে, ধীরে ধীরে বাসগুলি রুটে ফিরছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে যাত্রীদের দাবি, ভোেট মিটলেও পরিবহণ পরিষেবা দ্রুত স্বাভাবিক না হওয়ায় দৈনন্দিন যাতায়াতে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

রেকর্ড ভোট শীতলকুচিতে, ৯৯ শতাংশের দোরগোড়ায় পৌঁছেও কেন আটকে গেল পরিসংখ্যান?

নির্বাচনের শেষলগ্নে এক ধাক্কায় দাম কমলো ফুলের, মন খারাপ ব্যবসায়ীদের

উলটপুরাণ, প্রথম দফায় ১০ আসনে ২০২৪ সালের চাইতে কম ভোট পড়েছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ