অভিনব!, বক্সা জঙ্গলের রাস্তায় বাঁদরদের জন্য তৈরি হল ঝুলন্ত সেতু

অনেক সময় চলন্ত গাড়ি থেকে পর্যটকরা বাঁদরের জন্য খাবার ছুঁড়ে দেন। সেই খাবারের লোভে বাঁদর রাস্তায় এসে বসেও থাকে। এতেও দুর্ঘটনার প্রবণতা

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: জঙ্গলের রাস্তায় অনেক সময়ই দ্রুতগামী গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারায় বন্য জন্তুরা। কীভাবে তাঁদের বাঁচানো যায় সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই ভাবনা চিন্তা করছিল রাজ্য়ের বন দফতর। এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হল বাঁদরদের প্রাণ রক্ষার্থে। বক্সা টাইগার রিজার্ভের বুক চিরে চলে যাওয়া রাস্তায় ঝুলন্ত ব্রিজ তৈরি করে দিল বন দফতর। যাতে এই ঝুলন্ত ব্রিজ ধরে বাঁদরের দল রাস্তা পারাপার করতে পারে সেই ব্যবস্থা করা হল। পরীক্ষামূলকভাবে বাঁদরদের জন্য এই ঝুলন্ত ব্রিজ কাজে এলে পরবর্তী সময় এই ধরণের আরও ব্রিজ তৈরি হবে রাজ্যের অন্যান্য জঙ্গলে।

ব্যাপারটা ঠিক কী? বন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী পর্যন্ত মোট তিনটি এলাকায় এই ধরণের ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে বাঁদর বা ওই জাতীয় প্রাণীদের জন্য। যাতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া কোনও গাড়ির সামনে চলে না আসে তাঁরা। পরিবেশকর্মীরা এই ধরণের ঘটনা নিয়ে বরাবরই সরব ছিলেন। অভিযোগ, বক্সা বা জয়ন্তীর জঙ্গলে আসা বেশিরভাগই গাড়ি দ্রুতগতিতে চলাচল করে। অনেকেই আবার মদ্য়প অবস্থায় গাড়ি চালান। ফলে প্রায়ই গাড়ির সমানে চলে এসে বাঁদরের মৃত্যু হয় বা গুরুতর জখম হয়। অন্যান্য বন্যপ্রাণও এই ধরণের গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু এই ধরণের গাড়িচালকদের নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব জঙ্গলের রাস্তায়। অনেকসময় বেপরোয়া কোনও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলেও পড়ে।

আবার অনেক সময় চলন্ত গাড়ি থেকে পর্যটকরা বাঁদরের জন্য খাবার ছুঁড়ে দেন। সেই খাবারের লোভে বাঁদর রাস্তায় এসে বসেও থাকে। এতেও দুর্ঘটনার প্রবণতা তৈরি হয়। সেসবের থেকে বাঁদরদের রক্ষা করতেই এবার তাঁদের চলাচলের সুবিধার জন্য দড়ি দিয়ে রাস্তা পারাপার করার ঝুলন্ত ব্রিজ তৈরি করে দিল বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। এতে বাঁদরের দল একটু অভ্যস্থ হলেই আরও ঝুলন্ত ব্রিজ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বক্সা টাইগার রিজার্ভের এফডি বুদ্ধ শেওয়া।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর