পুজোর আগেই সেপ্টেম্বরে রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনা

সূত্রের খবর, কাশ্মীর এবং হরিয়ানার সঙ্গেই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেরে ফেলতে চায় কমিশন। সেপ্টেম্বরেই সেই উপনির্বাচন হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের পরে এক দফা বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছে বাংলায়(Bengal)। সেই সময়ে ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল। তবে শিয়রে রয়েছে আরও ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election in 6 Assembly Seats)। সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই সেপ্টেম্বর মাসের মধ্যে সেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন(ECI) সূত্রে এমন খবরই মিলেছে। আগামী ২০ আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা। তারপরই জম্মু-কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে চায় কমিশন। একই সঙ্গে হরিয়ানাতেও নির্বাচন হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কাশ্মীর এবং হরিয়ানার সঙ্গেই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেরে ফেলতে চায় কমিশন। যে ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল – কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বাঁকুড়া জেলার তালড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হাড়োয়া।

আরও পড়ুন দুর্যোগের জেরেও কৃষকদের পাশে দাঁড়াতে শস্যবিমায় জোর, জেলায় জেলায় হবে শিবির

জম্মু-কাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। হরিয়ানাতেও এই বিশেষ প্রশিক্ষণের জন্য আরিজ আফতাবকেই পাঠানো হবে বলে জানা যাচ্ছে। প্রাথমিক অনুমান চলতি অগস্ট মাসের দ্বিতীয়ার্ধে ভোটের দিনক্ষণ ঘোষণা করে সেপ্টেম্বরের মধ্যে সেখানে উপনির্বাচন করিয়ে নেওয়া হতে পারে। এই উপনির্বাচনে বাংলার মাটিতে সব থেকে চাপের মুখে পড়তে চলেছে বিজেপি(BJP)। কেননা, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিধানসভার কোনও উপনির্বাচনেই জয়ের মুখ দেখতে পারছে না বিজেপি। এমনকি একুশের ভোটে নিজেদের জেতা আসন মায় সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা আসনেও জয়ের মুখ দেখছে না পদ্মশিবির। এমতাবস্থায় এই ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কার্যত বিজেপির কাছে অ্যাসিড টেস্ট হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন পার্থ’র সেচ পেলেন মানস, কদর বাড়লো বাবুল-চন্দ্রিমার, গুরুত্ব হারালেন রব্বানি

যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে তাঁদের মধ্যে একমাত্র মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। বাকি ৫টি কেন্দ্র আছে তৃণমূলের দখলে। খুব বড় কোনও অঘটন না ঘটলে তৃণমূল(TMC) তাঁদের জেতা আসনগুলি ধরে রাখতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু মাদারিহাটের ক্ষেত্রে জোর গলায় বলা যাচ্ছে না যে সেই আসন বিজেপি ধরে রাখতে পারবে। যদিও লোকসভা নির্বাচনে এই আসনে লিড ধরে রেখেছে বিজেপি। কিন্তু উপনির্বাচনে কী হবে সেটা জোর গলায় পদ্মশিবিরের কোনও নেতাই বলতে পারছেন না। তৃণমূল অবশ্য মাদারিহাট দখলের উদ্দেশ্যেই ঝাঁপ দেবে। শোনা যাচ্ছে চা-বলয়ের কোনও এক নেতাকে টিকিট দেওয়া হবে সেখানে। তৃণমূল এই আসনে জয়ী হলে সরকারি ভাবে দলের বিধায়কের সংখ্যা হবে ২২২। সেখান থেকেই তৃণমূল আগামী ২৬’র বিধানসভা নির্বাচনে ২৫০টি আসন দখলের লক্ষ্যে ঝাঁপ দিতে চায়। সেই লক্ষ্য পূরণের জন্য জোর দেওয়া হবে উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে যেখানে একুশের ভোটে বিজেপি সব থেকে বেশি আসন পেয়েছিল।

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল