Loading live market data...
Loading active stocks...
Connecting...

শাহি সফরে আমন্ত্রণই পেলেন না বোস, ডাকলেন কুণালকে

শাহি সফরে আমন্ত্রণই পেলেন না বাংলার লাটসাহেব! পরিবর্তে রাজ্যপাল রাজভবনে চা খেতে আমন্ত্রণ জানিয়েছেন কুণাল ঘোষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির(BJP) নম্বর টু নেতা অমিত শাহ(Amit Shah) এদিন দুপুরে পা রাখতে চলেছেন শহর কলকাতার(Kolkata) বুকে। মাত্র ২ ঘন্টার কর্মসূচীতে তিনি আসছেন কলকাতার লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্ক্যোয়ারে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করতে। সেখানে এবার রামমন্দিরের আদলে মণ্ডপ নির্মীত হয়েছে। অথচ সেই অনুষ্ঠানে আমন্ত্রিতই হননি বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anand Bose)। যে রাজ্যপাল কার্যত পদ্মশিবিরের ‘জো হুজুর’ হয়ে রয়েছেন, তাঁকেই কিনা শাহি সফরে ডাকাই হল না! রাজভবন(Raj Bhawan Kolkata) সূত্রে তেমন খবরই মিলেছে। আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে, হঠাৎ করে শাহের সঙ্গে বোসের কী এমন ঘটল যে শাহি সফরে আমন্ত্রণই পেলেন না বাংলার লাটসাহেব!

মজার কথা শাহ যখন পুজো উদ্বোধন করবেন তখন রাজভবনে থাকবেন রাজ্যপাল। তবে একা নন। বিকাল ৪টে ১৫ মিনিটে রাজ্যপাল রাজভবনে চা খেতে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষকে(Kunal Ghosh)। এদিন বেলার দিকে রাজভবন থেকে কুণালের কাছে ফোন এসেছিল। সেখানেই তাঁকে চা খাবার আমন্ত্রণের বিষয়টি জানানো হয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে রাজ্যপাল কুণালকে চা খাওয়ার আমন্ত্রণ জানলেন কেন? কেননা কুণাল রাজ্য সরকারের প্রতিনিধি নন। তিনি মন্ত্রী বা জনপ্রতিনিধিও নন। তাহলে তাঁকে কেন চা আমন্ত্রণের ডেকে পাঠানো হল। একটা বাচ্চা ছেলেও বুঝবে এই চায়ের আমন্ত্রণ শুধু চা-স্ন্যাক্স খাওয়াবার জন্য ডাকা হয়নি। সেখানে কোনও না কোনও বিষয় নিয়ে রাজ্যপাল কুণালের সঙ্গে আলোচনাই করবেন। কোন সেই বিষয়, সেটা নিয়েই এখন তৈরি হয়েছে কৌতুহল। অনেকেই মনে করছেন, রাজ্যপালের এই ডাকার পিছনে গতকাল কুণাল যে জোড়া ট্যুইট করেছিলেন, সেই বিষয়টি রয়েছে। উল্লেখ্য গতকাল কুণাল তাঁর জোড়া ট্যুইটে অভিযোগ তোলেন যে কলকাতার এক নৃত্যশিল্পী লালবাজারে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন যে, রাজ্যের এক শীর্ষস্থানের ব্যক্তি তাঁকে ধর্ষণ ও নির্যাতন করেছেন।

রবিবার কুণাল প্রথম ট্যুইটটি করেন বেলা ১১টা ৫৩মিনিটে এবং দ্বিতীয় ট্যুইটটি করেন দুপুর ২টো ৫১মিনিটে। প্রথম ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের মারাত্মক অভিযোগ উঠেছে। ঘটনাস্থল দিল্লি। অভিযোগকারিণীর চেন্নাই, কোচি, দিল্লিতে যাতায়াত আছে। অভিযুক্ত সাংবিধানিক রক্ষাকবচে আছেন। নগরপাল অভিযোগের চিঠিসহ ফাইল নবান্ন সচিবালয়ে পাঠিয়েছেন। আপাতত এইটুকু।’ দ্বিতীয় ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী। মালয়লম ভাষাতেও পারদর্শী। অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত। তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা। আপাতত এইটুকু।’ কিন্তু এই দুটি ট্যুইটের একটিতেও তিনি কারও নাম দেননি। এমনকি অভিযুক্ত ঠিক কে তা নিয়ে বিন্দুমাত্র ইঙ্গিত দেননি। স্বাভাবিক ভাবেই কুণালের এই টুইটের পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে অভিযুক্ত ও অভিযোগকারীর পরিচয় নিয়ে। এখন অনেকেই মনে করছেন রাজ্যপাল এই বিষয়ে খোঁজখবর নিতে পারেন কুণালের কাছ থেকে। সেই কারণেই তাঁকে তিনি চায়ের আমন্ত্রণে ডেকে পাঠিয়েছেন।

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির