নেতাই গণহত্যাকাণ্ডে জামিন পেলেন না সিপিএমের ফুল্লরা

নেতাই গণহত্যাকাণ্ডের একমাত্র মহিলা অভিযুক্ত ফুল্লরা মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালের ৭ জানুয়ারি তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-১ ব্লকের লালগড় গ্রাম পঞ্চায়েতের নেতাই(Netai) গ্রামে সিপিএমের হার্মাদ বাহিনীর ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন ওই গ্রামের ৯জন গ্রামবাসী। ওই ঘটনায় জখম হয়েছিলেন আরও ২৮জন গ্রামবাসী, যাদের মধ্যে অনেকেই সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্থ হয়েছিলেন। ওই গণহত্যাকাণ্ডের(Mass Killing) মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। ঘটনার মূল অভিযুক্ত স্থানীয় সিপিএম নেতা রথীন দণ্ডপাট যার বাড়ির ছাদ থেকে সেদিন গুলি চালিয়েছিল হার্মাদরা। অভিযোগ, ওই গ্রামে যাতে কোনও ভাবেই মাওবাদী বা মাওবাদী প্রভাবিত জনসাধারণের কমিটির লোকেরা হামলা চালাতে না পারে তার জন্য রথীনের বাড়িতে মাসের পর মাস ধরে হার্মাদদের এনে রাখা হয়েছিল। কিন্তু তারা গ্রামবাসীদের ওপর এতটাই অত্যাচার শুরু করে যে গ্রামাবাসীরা বাধ্য হন সমবেত ভাবে প্রতিবাদ করতে। আর তার জেরেই সেদিন চলেছিল গুলি। সেই মামলাতেই একমাত্র মহিলা অভিযুক্ত ফুল্লরা মণ্ডলের(Fullora Mondol) জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।

নেতাই গণহত্যাকাণ্ডের ঘটনায় মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাদের মধ্যে গ্রেফতার হয় ১২ জন। ফুল্লরা তাঁদের মধ্যেই একজন। তিনি গ্রেফতারির পর থেকেই রয়েছেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। কয়েক মাস আগে তিনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন। যুক্তি ছিল তিনি ১০ বছর ধরে সংশোধনাগারে থাকলেও আদালত এখনও তাঁকে দোষী সাব্যস্ত করতে পারেনি। পুলিশ বা সিবিআই-ও তাঁকে দোষী প্রমাণিত করতে পারেনি। তাই তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু সেই সময় সিবিআই থেকেই সেই আবেদনের বিরোধীতা করা হয়। এরপরেই ফুল্লরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাঁর জামিনের জন্য আবেদন জানান। সোমবার সেই আবেদনের ওপর শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে’র ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিন সেখানেও ফুল্লরার জামিনের আবেদন খারিজ হয়েছে।

এদিন ফুল্লরার জামিনের বিরোধীতা করেছেন রাজ্যের আইনজীবী। তাঁর দাবি, নেতাই গণহত্যাকাণ্ড রাজ্য তথা দেশের একটি অতন্ত স্পর্শকাতর ঘটনা। তাই সেই মামলায় কেউ জামিন পেয়ে গেলে বৃহত্তর সমাজে ভুল বার্তা যাবে। তাছাড়া ফুল্লরা মহিলা হলেও যথেষ্ট প্রভাবশালী। তিনি অবিবাহিত হলেও অবিভক্ত মেদিনীপুরের সিপিএমের জোনাল কমিটির সদস্য ছিলেন। আবার জেলা পরিষদের সদস্যও ছিলেন। সেই সঙ্গে নেতাই মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ১৪৮,১৪৯, ৩২৬, ৩০৭, ৩০২ এবং অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। সেই ক্ষেত্রে জামিন হওয়াই উচিত নয়। ভুললে চলবে না ফুল্লরার বিরুদ্ধে সব থে বড় অভিযোগ রথীন দণ্ডপাটের বাড়িতে ঘাঁটি গেড়ে থাকা সিপিএমের হার্মাদদের মদত দেওয়ার যারা সেদিন গুলি চালিয়েছিল। স্বাভাবিক ভাবেই ফুল্লরা জামিন পেলে মামলা প্রভাবিত করার বা মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতেই পারেন। তাই তাঁর জামিনের আবেদন যেন খারিজ হয়। রাজ্য সরকারের এই দাবি মেনে নিয়ে আদালতও ফুল্লরার জামিনের আবেদন খারিজ করে দেয়।

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে