হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, কাঁথিতে হচ্ছে অভিষেকের সভা

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথির সভার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করল না আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌজন্যের আবহে একে অপরের প্রতি তোপ দাগা কিছুটা হলেও বন্ধ করেছেন। বন্ধ হয়েছে ব্যক্তিগত ক্ষেত্রের কুৎসা ও কদর্য আক্রমণও। তবে আদালতে মামলা দায়ের হওয়া বন্ধ হয়নি। সেই মামলার জেরেই এবার জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী(Suvendu Adhikari)। কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) তাঁর আর্জি খারিজ হয়ে গেল। আর সেই আর্জি খারিজের জেরেই পূর্ব মেদিনীপুর জেলার অধিকারীদের নিজ শহর কাঁথির(Contai) বুকে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সভা নিয়ে আর কোনও জটিলতে থাকল না। কেননা এদিন হাইকোর্ট শুভেন্দুর আর্জি মেনে অভিষেকের সভার ওপর কোনওরকম নিষেধাজ্ঞা চাপাতে রাজি হয়নি। তবে অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এ যাতে বিনা অনুমতিতে কেউ ঢুকে পড়তে না পারে তার জন্য জেলা পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে বলেছে।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের আগেই একদফা ডিএ সরকারি কর্মচারিদের

আগামী শনিবার অর্থাৎ ৩ ডিসেম্বর কাঁথি শহরে প্রভাতকুমার কলেজের মাঠে একটি সভা করতে চলেছে তৃণমূল। সেই সভায় প্রধান বক্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত থাকবেন জেলার তৃণমূলের বিধায়ক থেকে মন্ত্রী ও নান্য নেতারাও। সেই সভায় ১ লক্ষ মানুষের জমায়েত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। তার জন্য পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বুথ, পঞ্চায়েত ও ব্লক স্তরে জোর কদমে প্রস্তুতিসভা চলছে ঘাসফুল শিবিরের। সভার প্রস্তুতি নিয়ে তৃণমূলের তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্বের মধ্যে রিভিউ মিটিং হয়ে গিয়েছে। সমর্থকদের আসার জন্য স্থানীয় স্তরে বাস, ম্যাটাডর, ছোট গাড়ি ভাড়া নেওয়াও হচ্ছে। এই অবস্থায় শুভেন্দু সেই সভার স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কেননা তাঁর দাবি, সভাস্থল থেকে তাঁদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ মেরেকেটে ১০০ মিটার। কার্যত তাঁদের পরিবার ও সেই পরিবারের কর্তা তথা কাঁথির সাংসদ শিশির অশিকারীকে হেনস্থা করতেই ওই সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন রাজ্যে বন্ধ হতে চলেছে প্রায় ৫০০ বেসরকারি ডিএলএড কলেজ

কিন্তু এদিন শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সভা আটকানো যায় না। তবে সভা বা সমাবেশের নামে কারও ব্যক্তি স্বাধীনতা যাতে খর্ব না হয় তা-ও নজরে রাখা প্রয়োজন। শুভেন্দু অধিকারী এবং তাঁর বাবা শিশির অধিকারীর অনুমতি ছাড়া কেউ যাতে শান্তিকুঞ্জে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করতে হবে জেলা পুলিশকে। গণতান্ত্রিক দেশে সভা আটকানো যায় না। কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠেই সভা করতে পারবে তৃণমূল। তবে শব্দবিধি মেনে শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। কার্যত এই মামলায় শুভেন্দু আদালতের কাছে যে আর্জি জানিয়েছেন অভিষেকের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করতে তা খারিজ করে দেন বিচারপতি।

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’