ক্ষমা চান, আদালতের কড়া নির্দেশ আনিসের বাবাকে

বিপাকে আনিস খানের বাবা সেলিম খান। আদালতের কড়া নির্দেশ, চাইতে হবে ক্ষমা, আর সেটাও আদালতে। মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে এই নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপাকে পরলেন আনিস খানের বাবা সেলিম খান(Selim Khan)। আদালতের কড়া নির্দেশ নেমে এল তারওপর। চাইতে হবে ক্ষমা, আর সেটাও আদালতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়ে করা মন্তব্যের জেরে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। শুধু তাই নয়, রীতিমত হলফনামা দিয়ে সেই ক্ষমা চাইতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে এদিন আনিস খানের(Anis Khan) খুনের ঘটনার তদন্তের জন্য গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম বা সিট(SIT) ৮২ পাতার এক রিপোর্ট জমা দিয়েছে। মুখ বন্ধ করা এক খামের মাধ্যমে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। সেই রিপোর্ট নিয়ে মন্তব্য করতে রাজি হননি সিটের কোনও সদস্যই।  

গত সোমবার কলকাতা হাইকোর্টে আনিস খানের হত্যাকাণ্ডের জেরে দায়ের হওয়া মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। কিন্তু শেষ মুহূর্তে বিচারপতি এজলাসে না আসায় মামলাটি আর সেদিন শুনানির জন্য ওঠেনি। তার জেরেই আনিসের বাবা সেলিম খান মন্তব্য করে বসেন যে, ‘মুখ্যমন্ত্রীর কথাতেই শুনানি হয়নি।’ সেই মন্তব্যের জেরেই এদিন বিচারপতি রাজাশেখর মান্থা রীতিমত অসন্তোষ প্রকাশ করেন। এদিন মামলাটি শুনানির জন্য এজলাসে উঠলে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কথাতেই যদি শুনানি না হয়ে থাকে তাহলে ওঁর যদি আদালতের ওপর আস্থা না-ই থাকে, তবে আমি এই মুহূর্তে এই মামলাটির বিচারের কাজ থেকে সরে আসতে পারি।’ সেলিম খানের মন্তব্যকে হালকা করার জন্য তখন মাঠে নামেন তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘সেলিম খান এক জন সাধারণ মানুষ। তিনি উচ্চশিক্ষিত নন। কোনও রাজনৈতিক ব্যক্তিও নন তিনি। পুত্রকে হারিয়ে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে আইনের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে।’

যদিও বিকাশের কথায় চিঁড়ে ভেজেনি। বরঞ্চ বিচারপতি স্ফ জানিয়ে দেন্ম ‘মামলাকারীর মন্তব্য আদালত অবমাননার সামিল। যে আদালতের কাছে বিচার চাইতে এসেছেন, সেই আদালতেরই অবমাননা করেছেন।’ বিচারপতি রাজশেখর মান্থা মামলা থেকে সরে দাঁড়াতে পারেন এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়ে গিয়েছে তখন সব কিছু সামাল দিতে মাঠে নামেন রাজ্যের অ্যাডভোকেট বা এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কার্যত তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়। তিনি বিচারপতিকে বলেন, ‘মামলাকারী কাছে আদালত অবমাননা বা সেই রকম মন্তব্য আশা করা যায় না ঠিকই, কিন্তু দয়া করে আপনি মামলাটি ছেড়ে দেবেন না।’ সরকারি আইনজীবী অনুরোধেই এর পর মামলাটি শুনতে রাজি হন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে জানিয়ে দেন, সালেমকে হলফনামা দিয়ে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে তাঁর মন্তব্যের জন্য। আগামী সোমবার পুনরায় মামলার শুনানি। সেদিনই হলফনামা দিয়ে ক্ষমা চাইতে হবে সেলিম খানকে। একই সঙ্গে জানা গিয়েছে, সিট তাঁদের তদন্ত শেষ করেছে। আনিস খানের ফোনের ফরেন্সিক রিপোর্টও হয়দরাবাদ থেকে চলে এসেছে। যে রিপোর্ট এদিন সিটের তরফে আদালতে জমা দেওয়া হয়েছে সেই রিপোর্ট যাতে গোপন থাকে সেই অনুরোধও করা হয়েছে সিটের তরফে।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের