পুলিশ ও আমলা অপসারণে রুষ্ট কল্যাণ, কমিশনের অধিকার নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নির্বাচনকে ঘিরে প্রশাসনিক রদবদল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একের পর এক আইএএস ও আইপিএস আধিকারিককে পদ থেকে সরিয়ে অন্য রাজ্যে নির্বাচনী দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপের বৈধতা নিয়েই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের নজরে বিষয়টি আনেন। তাঁর দাবি, রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের এভাবে ভিন্নাজ্যে পাঠানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। এতে রাজ্যের প্রশাসনিক কাজে গুরুতর প্রভাব পড়ছে বলেও তিনি আদালতে উল্লেখ করেন। একইসঙ্গে এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান তিনি।

এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করার অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে। এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করার অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে। উল্লেখযোগ্যভাবে, গত রবিবার মধ্যরাত থেকে শুরু হওয়া প্রশাসনিক রদবদলের প্রক্রিয়ায় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ বহু উচ্চপদস্থ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বদলি করা হয়েছে এবং নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁদের অপসারণ করা হয়েছে, তাঁদের আপাতত রাজ্যের নির্বাচনী কাজে আর যুক্ত করা হবে না। এর পাশাপাশি, ওই আধিকারিকদের অনেককেই ইতিমধ্যে ভিন্নাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে।

আরও পড়ুনদেড় হাজার বাস চাইল অসম সরকার, ভোট মরশুমে হয়রানির মুখে পড়তে পারেন যাত্রীরা

এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, কমিশনের এই পদক্ষেপ একতরফা এবং এতে রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন। এবার সেই বিতর্কই আইনি পর্যায়ে পৌঁছে গেল।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর