বালি-জগাছা ব্লকের পঞ্চায়েত নির্বাচনের মামলা খারিজ হাইকোর্টে

বালি-জগাছা ব্লকের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা শনিবার খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া(Howrah) জেলার সদর মহকুমার বালি-জগাছা(Bally Jagacha) ব্লকের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলা শনিবার খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের(Calcuuta High Court) বিচারপতি অমৃতা সিনহা। CCTV Footage দেখে সেই মামলা এদিন খারিজ করেছে আদালত। অশান্তির কিছু ছবি ধরা পড়লেও এর ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। তবে তিনি এটাও জানিয়েছেন যে, এই ঘটনায় পুলিশ তাঁদের তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারে। কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছিলেন বালির জগাছা ব্লকের সিপিআই(এম)(CPIM) প্রার্থী তথা ওই দলেরই উত্তর এরিয়া কমিটির সম্পাদক দেবপ্রসাদ ভৌমিক। পুনরায় নির্বাচনের যে আর্জি তিনি জানিয়েছিলেন, তা খারিজ করে দেওয়া হয়েছে।  

এদিন মামলার শুনানিকালে বালির ওই গণনা কেন্দ্রের CCTV Footage এজলাসে বসে দেখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) গননার দিন ব্যালট লুঠ ও সিপিআই(এম) কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। সিপিআই(এম)’র পক্ষে ভোট দেওয়া ব্যালট ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তোলা হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই অভিযোগ আনে সিপিআই(এম)। বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রে সকাল ১১ টা থেকে ১১:৩০ টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এদিন বিচারপতি জানতে চান ‘মামলাকারি এসেছেন?’ ‘না’ বলে উত্তরে জানান মামলাকারির আইনজীবী। এরপর বিচারপতি বলেন, ‘কেন?  আমি তো আসতে বলেছিলাম, না আসলে সনাক্ত করবে কে?  কারোর তো আসা উচিত ছিল।’ তারপর তিনি নিজেই CCTV Footage দেখতে বসেন।

তারপরে তিনি জানান, ‘১১:১৫ মিনিটের একটা ফুটেজ দেখতে পাচ্ছি, কিছু একটা হচ্ছে, মনে হচ্ছে তর্কাতর্কি চলছে। কিন্তু এটা দেখে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। অন্য কোনও ক্যামেরা থাকলে হয়তো কিছু বোঝা যেত।’ এরপর কোর্ট অফিসারকে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, ‘হলুদ, নীল, মেরুন জামা পরে যাদের দেখা যাচ্ছে তাদের অন্য কোনও ক্লিপে দেখা যাচ্ছে? একজন মহিলাকে দেখা যাচ্ছে তাঁকে কি অন্য কোথাও দেখা যাচ্ছে?’ তার উত্তরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ‘মনে হচ্ছে ওই মহিলা ভোটকর্মী।’ যদিও বিচারপতি জানান, ‘কাউন্টিং এজেন্টও হতে পারে। কিছু একটা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। ১১:১৮ মিনিটে আবার সব শান্ত। এর থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না। ওই মহিলাকে বাইরে দেখা যাচ্ছে, তিনি কাউকে কিছু একটা বলছেন। ১১:১২ মিনিটের পর ওই মহিলাকে দেখা যাচ্ছে। অশান্তির ঘটনা যে ঘটেছে সেটা প্রিসাইডিং অফিসারের বক্তব্য থেকে পরিষ্কার। কিন্তু ব্যালট ছিনিয়ে নেওয়া, লুঠ হয়েছে কি না সেটা পরিষ্কার নয়। পুনরায় নির্বাচন প্রয়োজন কি না সেটাও এখান থেকে বোঝা যাচ্ছে না। যে পরিমাণ ব্যালট লুঠ হয়েছে বলে অভিযোগ, সেটা জয়ী প্রার্থী যে ব্যবধানে জয়লাভ করেছেন তার থেকে অনেক কম। ফলে এই সংখ্যক ব্যালট নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে না। তবে পুলিশ তদন্ত করতে পারবে।’

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু