‘পুশব্যাক’ সিদ্ধান্ত বাতিল! অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে দেশে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ দিল হাই কোর্ট

গত কয়েক বছর ধরে স্বামী দানিশ শেখ এবং আট বছরের পুত্রকে নিয়ে দিল্লির রোহিণী এলাকার ২৬ সেক্টরে থাকছিলেন সোনালি। কাজের সূত্রে দিল্লিতে থাকতেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস কয়েক ধরেই বাংলায় কথা বলায় ভিন রাজ্যে গিয়ে পুলিশের অত্যাচারের শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বহু আন্দোলন করেছেন। অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের। বেশিরভাগ পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যেই অত্যাচারিত হচ্ছেন বলে অভিযোগ ছিল।  তেমনি বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবিকেও তাঁর স্বামী-পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার কেন্দ্রের সেই সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরাতে হবে বলে জানিয়ে দিল হাইকোর্ট। এমনকী এই নির্দেশ আপাতত মুলতুবি রাখার জন্যেও আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে স্বামী এবং পুত্র-সহ নয়মাসের অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তাঁদের গ্রেফতার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই হাইকোর্টকে দ্রুত মামলাটি শুনানির জন্যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অবশেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সোনালি কে আগামী চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচার পতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালত আরও জানিয়ে দিল যে, সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। কেন্দ্রকে অবিলম্বে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি বিবি। তবে গত কয়েক বছর ধরে স্বামী দানিশ শেখ এবং আট বছরের পুত্রকে নিয়ে দিল্লির রোহিণী এলাকার ২৬ সেক্টরে থাকছিলেন সোনালি। প্রায় দুই দশক দিল্লিতে কাগজকুড়ুনি, পরিচারিকার কাজ করেছেন তিনি। কিন্তু গত ১৮ জুন বাংলাদেশি সন্দেহে হঠাৎই তাঁদের আটক করে দিল্লির কে এন কাটজু মার্গ থানার পুলিশ। এরপর সোনালি-সহ পাঁচজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বাংলাদেশের পুলিশ তাদের গ্রেফতার করে। কিন্তু সোনালির আইনজীবির দাবি, সোনালি বরাবরই বীরভূমের বাসিন্দা। তিনি বাংলাদেশি হতেই পারেন না।

এমনকী প্রমাণ হিসাবে জমির নথি, সোনালির বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা দেওয়া হয়। পাশাপাশি সোনালির আট বছরের সন্তানের জন্মের শংসাপত্রও দেওয়া হয় আদালতে। তবে দিল্লি পুলিশ দাবি করেছেন, সোনালিরা আদৌ ভারতীয় নন। অবশ্য এ বিষয়ে বাংলাদেশ সরকারের মত জানতে চাওয়া হলেও তারা কিছু জানায়নি। তাই দিল্লিতেই এই মামলার শুনানি করার দাবি তুলেছিলেন দিল্লি পুলিশ। কারণ দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তিন প্রতিষ্ঠানই দিল্লিতে অবস্থিত। এরপরেই সোনালির পরিবার কলকাতা হাই কোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেছিলেন। আজ সেই মামলারই শুনানি দিল উচ্চ আদালত। এদিকে সোনালির সন্তান ভিন্‌দেশে সন্তান জন্মালে তার নাগরিকত্ব কী হবে, সেই নিয়েও জটিলতা বাড়ছে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা