ধর্ষণ ও পকসো আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের

ধর্ষণ ও পকসো আইনের অপব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতির পার্থসারথি সেন ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ধর্ষণের মামলার শুনানিতে ধর্ষণ ও পকসো আইনের(POCSO Act) অপব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতির পার্থসারথি সেন ডিভিশন বেঞ্চ। এই ধরনের বিষয় নিয়ে আগেই দেশের একাধিক হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছিল। এবার ব্যক্তিগত সুবিধার্থে ধর্ষণ বা পকসোর মতো আইনকে অপব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্টও। যে মামলার জেরে এই উদ্বেগ প্রকাশ তা হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়ার(Uluberia) একটি ধর্ষণের মামলা। সেই মামলায় এক গৃহবধূ তাঁর ভাশুর ও ননদের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। ননদের বিরুদ্ধেও তিনি ধর্ষণে সাহায্য করার অভিযোগ তুলেছিলেন। সেই মামলায় ওই ৩জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরে জামিনের আর্জি জানিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই সংক্রান্ত মামলাতেই উদ্বেগ প্রকাশ রাজ্যের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের।

মামলাকারীদের হয়ে ওই মামলায় সাওয়াল করেন আইনজীবী কল্লোল মণ্ডল। তিনি দাবি করেন, মিথ্যে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তাঁর ৩ মক্কেলের বিরুদ্ধে। শ্বশুরের সম্পত্তি দখল করার জন্যই স্বামীর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন অভিযোগকারীনি। এমনকী গৃহবধূর অভিযোগে নানা অসঙ্গতির কথাও আদালতের সামনে তুলে ধরেন তিনি। মহিলার অভিযোগ, সম্পত্তি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। এর মধ্যে সম্পত্তি বিবাদ মেটানোর জন্য ওই মহিলাকে শ্বশুরবাড়িতে ডেকে পাঠানো হয়। তখনই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আইনজীবীর প্রশ্ন, ওই মহিলা সম্পত্তির অংশীদার নন, তাঁর স্বামীর ভাগ আছে। তাহলে কেন তাকে আলোচনার জন্য ডেকে পাঠানো হল? এরপরেই অভিযুক্তদের জামিনের আবেদন জানান তিনি।

শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতির পার্থসারথি সেন ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। একই সঙ্গে আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওই মামলায় বেঞ্চের মন্তব্য, ‘এই ধরনের আইনের অপব্যবহার সমাজের প্রতি শুভলক্ষণ নয়।’ বস্তুত আদালতের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন হাইকোর্টের আইনজীবীদের বড় অংশই। তাঁদের দাবি, এখন অনেক মহিলাই কোনও বিবাদের প্রতিশোধ নিতে ধর্ষণ এবং পকসোর মতো আইনের অপব্যবহার করছেন। অথচ মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য এই আইন তৈরি হয়েছিল। এই ধরনের আইনের অপব্যবহার হলে সে ক্ষেত্রে প্রকৃত নির্যাতিতারা বঞ্চিত হবেন। তারা প্রশ্নের মুখে পড়তে পারেন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা