বলাগড়ে তৈরী হবে মিনি বন্দর, জায়গা পরিদর্শনে কলকাতা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বৃহস্পতিবার বলাগড়ে সেই প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন কলকাতা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পি এল হরনাদ (PL Haranad)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বন্দরের চাপ কমাতে হুগলি জেলার বলাগড়ে তৈরী করা হবে মিনি বন্দর (Balagarh Mini Bandar)। ইতিমধ্যে রূপরেখা প্রস্তুত হয়ে রয়েছে। বরাদ্দ করা হয়েছে জমিও। বৃহস্পতিবার বলাগড়ে সেই প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন কলকাতা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পি এল হরনাদ (PL Haranad)।

বর্তমানে কলকাতা শ্যামা প্রসাদ বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন পি এল হরনাদ। বৃহস্পতিবার বলাগড়ে প্রস্তাবিত বন্দরের জমি ঘুরে দেখেন তিনি। পোর্ট ট্রাস্টের অফিসারদের নিয়ে বলাগড়ের ভবানীপুর চর ঘুরে দেখেন তিনি। সাইট ম্যাপ খুটিয়ে দেখেন চেয়ারম্যান। পাশাপাশি আধিকারিকদের সঙ্গে কথাও বলেন পি এল হরনাদ।

এদিন বন্দরের জন্য নির্ধারিত জমি ঘুরে দেখে চেয়ারম্যান বলেন, ‘কলকাতা বন্দরে এখন যে সব কার্গো, কন্টেনার আসে সেগুলো বাইরে যেতে সমস্যায় পরে। কলকাতা বন্দর ২৪ ঘন্টাই খোলা থাকে। কিন্তু রাস্তা সাত আট ঘন্টা খোলা থাকে। বড় বড় কন্টেনার যাতায়াত করতে সমস্যায় পড়ে। গ্রাহকদের কাছে কন্টেনার পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। সেই কারণে বলাগড় চরে তিনশ একর জমির উপরে আমরা এক্সটেন্ডেড গেট ফেসিলিটি তৈরি করব। এর মাধ্যমে কলকাতা বন্দরে যে কনটেনার আসবে হুগলি নদীতে জলপথে বার্জের মাধ্যমে বলাগড়ে নিয়ে আসা হবে।’ তিনি আরও বলেন, ‘এখান থেকে পণ্য খালি করে ছয় নম্বর রাজ্য সড়ক দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। এর জন্য রাস্তা ও ব্রীজ বানানো হবে। এই মিনি বন্দর চালু হলে এলাকার উন্নয়ন হবে। ভোল বদলে যাবে বলাগড়ের। গ্রাহকদেরও সুবিধা হবে। কলকাতা বন্দরেরও সুবিধা হবে। পশ্চিমবঙ্গ আর্থিক ভাবে লাভবান হবে এর ফলে’। উল্লেখ্য প্রস্তাবিত বলাগড় বন্দরের নাম দেওয়া হয়েছে বলাগড় টার্মিনাল প্রজেক্ট।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক