সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জোর ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। সোমবার গরু পাচার মামলায় তাঁর জামিন আর্জির শুনানি ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিল শীর্ষ আদালত। অর্থা‍ৎ আরও এক মাসের বেশি তাঁকে তিহাড় জেলেই কাটাতে হবে। এদিন জামিন আর্জির শুনানি পিছিয়ে দিলেও নিম্ন আদালতকে ২২ ফেব্রুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চ।

এদিন বীরভূমের দাপুটে তৃণমূল নেতার জামিন আর্জির পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী মুকুল রোহাতগি বলেন, ‘গত দেড় বছরের বেশি সময় ধরে তাঁর মক্কেল জেলবন্দি। যে মামলায় অনুব্রত মণ্ডলকে জেলে থাকতে হয়েছে, সেই মামলার মূল অভিযুক্ত সহ বাকিরা সবাই জামিন পেয়েছেন। মামলায় ইতিমধ্যে চারটি চার্জশিট দাখিল হয়েছে। অথচ নিম্ন আদালতে এখনও বিচার প্রক্রিয়াই শুরু হয়নি।’ সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু জামিনের বিরোধিতা করে বলেন, ‘অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি জামিন পেলে তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।’ দুপক্ষের সওয়াল জবাব শেষে ২২ ফেব্রুয়ারির মধ্যে গরু পাচার মামলার বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিত্তল।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে  গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে প্রভাবশালী আখ্যা দিয়ে তথ্য-প্রমাণ লোপাট হতে পারে বলে জানিয়ে জামিন আর্জি খারিজ করে দিয়েছিল।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর